...
...
Next Story

Iran war viral Prediction: আমেরিকা, ইজরায়েল বনাম ইরান যুদ্ধে কে জিতবে? বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ‘চিনা নস্ট্রাদামুসের’

ইরান যুদ্ধ নিয়ে তাবড় ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে।

Published on: Mar 5, 2026, 15:23:51 IST
By
Prefer HTon Google
Advertisement

পার হয়ে গিয়েছে ৫ দিন। এখনও অব্যাহত ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ। ইতিমধ্যেই ভারত মহাসাগর পর্যন্ত চলে এসেছে এই যুদ্ধের আঁচ। যুদ্ধের জেরে বুধেই ভারত মাহাসাগরে এক ইরানি যুদ্ধজাহাজকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে মার্কিন টর্পেডো। যার পাল্টা হুঙ্কারে ইরান সাফ জানিয়েছে, এর জন্য খুবই 'পচতাতে' হবে আমেরিকাকে। এদিকে, এর মাঝে চিনের শিউয়েকিন জিয়াং এর এক ভবিষ্যদ্বাণী এই মুহূর্তে ভাইরাল।

আমেরিকা, ইজরায়েল বনাম ইরান যুদ্ধে কে জিতবে? বিস্ফোরক ভবিষ্যদ্বাণী চর্চায়
আমেরিকা, ইজরায়েল বনাম ইরান যুদ্ধে কে জিতবে? বিস্ফোরক ভবিষ্যদ্বাণী চর্চায়

শিউয়েকিন জিয়াং পেশায় অধ্যাপক। তিনি এর আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল, ট্রাম্প যদি ক্ষমতায় ফিরে আসেন, তাহলে ভূ-রাজনৈতিক চাপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। বক্তৃতায় জিয়াং যুক্তি দিয়েছিলেন যে ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রপতিত্ব ইরানের সাথে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। এখন দেখা যাচ্ছে, সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ী এই যুদ্ধ খানিকটা মিলে যাচ্ছে।

এবার এই ইরান যুদ্ধ নিয়ে শিউয়েকিন জিয়াং বলছেন, ইরানের কাছে হেরে যাবে আমেরিকা! তাঁর এই বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই চর্চায়। জিয়াংকে অনেকেই 'চিনা নস্ট্রাদামুস' বলে থাকেন। ‘প্রেডিকটিভ হিস্ট্রি’ নামে তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেই চ্যানেলেই এই বিস্ফোরক দাবি করেছেন তিনি। এদিকে, এই যুদ্ধের জেরে হাজার জনের বেশি মৃত্যু হয়েছে। বিশ্বের নানান দেশ যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানাচ্ছে। ভারত সাফ এই যুদ্ধের বিপক্ষে বার্তা দিয়েছে।

এদিকে, চিনের এই জিয়াং ছাড়াও, বহু বছর আগে, ২০২৬ সাল নিয়ে বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীতে দাবি করেছিলেন যে চলতি বছরে দেখা যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ, ভারত মহাসাগরের জল ছুঁতেই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

( বি.দ্র- এই প্রতিবেদন মান্যতা নির্ভর। সমস্ত সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks