শনিবার ১৮ অক্টোবর ধনতেরস। । কথিত রয়েছে যে, এই দিনটি হল মা লক্ষ্মীর জন্মতিথি। এই দিন দেবীর আরাধনা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। ‘ধন’ শব্দের অর্থ হল ধনসম্পত্তি। ‘তেরস’ শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে। অর্থাৎ ত্রয়োদশ তিথিতে পালিত ধনের উৎসবই হল ‘ধনতেরাস’।

ধনতেরাসের শুভ দিনে গয়না, নতুন গাড়ি, মোবাইল, বাসনের মতো জিনিস কেনার চল রয়েছে। তবে আপনি যদি কী কিনবেন তা নিয়ে বিভ্রান্ত থাকেন, তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনার রাশি অনুসারে এই শুভ দিনে কী কী কেনা শুভ।
মেষ: মেষ রাশির জাতক/জাতিকারা ধনতেরাসের দিনে সোনার গয়না, তামার পাত্র বা মুদ্রা কিনতে পারেন।
বৃষ: রুপোর মুদ্রা ধনতেরাসে শুভ বলে বিবেচিত হয় বৃষ রাশির জন্য।
মিথুন: বৈদ্যুতিন যন্ত্রপাতি বা রান্নাঘরের জিনিস কিনতে পারেন মিথুন রাশির জাতক/জাতিকারা। কিনতে পারেন রুপোর গয়নাও।
কর্কট: কর্কট রাশির জাতক/জাতিকারা সোনা বা ব্রোঞ্জের তৈরি যে কোনও জিনিস কিনতে পারেন। এমনকী ব্রোঞ্জের ঘর সাজানোর জিনিস কেনাও ভীষণ শুভ।
সিংহ: সিংহ রাশিরা ধনতেরাসের দিন রুপো ও তামার পাত্র কিনুন।
কন্যা: কন্যা রাশিরা এবারের ধনতেরাসে নিজের জন্য নতুন গাড়ি কিনতে পারেন।
তুলা: বৈদ্যুতিন জিনিস, নীল-সাদা রঙের যে কোনও বস্তু, ঝাঁটা, গোমতীচক্র কিনতে পারেন তুলারা।
বৃশ্চিক: জমি-বাড়ি কিনতে পারেন বৃশ্চিকরা ধনতেরাসে। অথবা ঘরের জন্য তামার বাসন কিনুন।
{{/usCountry}}বৃশ্চিক: জমি-বাড়ি কিনতে পারেন বৃশ্চিকরা ধনতেরাসে। অথবা ঘরের জন্য তামার বাসন কিনুন।
{{/usCountry}}ধনু: রুপোর শ্রীযন্ত্র বা মুদ্রা কিনতে পারেন ধনু রাশির জাতক/জাতিকারা।
মকর: পিতলের বাসন ও সোনার গয়না এমনকী ঘরের জন্য প্রয়োজন যন্ত্রপাতি কিনতে পারেন মকর রাশির জাতক/জাতিকারা।
কুম্ভ: রান্নাঘরের জিনিস কিনুন কুম্ভ রাশির জাতক/জাতিকারা।
মীন: লক্ষ্মী-গণেশের ছবি খোদাই করা পাত্র বা মুদ্রা কিনুন।