প্রতিমাসের অমাবস্যা তিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষমতে। হিন্দু ধর্মে এই আষাঢ়ের অমাবস্যা তিথিরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই অমাবস্যাকে ভৌমবতী অমাবস্যাও বলা হয়। এই অমাবস্যার গুরুত্ব দ্বিগুণ বেড়ে যায়। বহু জায়গায় এই অমাবস্যার দিন চাষাবাদকে ঘিরে চলে বিশেষ উদযাপন। এছাড়াও অমাবস্যায় কালসর্প দোষ নিবারণ, মঙ্গলদোষ নিবারণ, পির্তৃতর্পণের মতো কাজ সম্পন্ন করা হয়। সেই দিক থেকে অনেকেরই আগ্রহ থাকে, কবে এই অমাবস্যা তিথি রয়েছে, তা জানার।

২০২৬ সালের আষাঢ় মাসের অমাবস্যা তিথি কবে পালিত হবে, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। শাস্ত্র অনুসারে, আষাঢ় মাসের অমাবস্যা তিথি ১৪ জুলাই পালিত হবে। উদয়া তিথি অনুসারে এই মান্যতা। তবে অমাবস্যা তিথি ক্যালেন্ডার অনুযায়ী শুরু হচ্ছে আজ সোমবার। ১৩ জুলাই, ২০২৬ সালে সোমবার শুরু হচ্ছে এই আষাঢ় অমাবস্যা। ১৩ জুলাই অমাবস্যা তিথি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৫১ মিনিটে। আর ১৪ জুলাই দুপুর ৩ টে ১৩ মিনিট পর্যন্ত তিথি চলবে। অমাবস্যায় স্নান, দানের শুভ মুহূর্ত ভোর ৪ টে ৩০ মিনিট থেকে ভোর ৫ টা ৩২ মিনিট পর্যন্ত চলবে।
এমন দিনে সূর্যকে উদ্দেশ্য করে কোনও পবিত্র নদীতে অর্ঘ্যদানের পরামর্শ দেওয়া হচ্ছে। এমন দিনে টোটকা মেনে, গরুর, কাক,পিঁপড়েকেও অনেকে খেতে দেন। এই আষাঢ় অমাবস্যায় বস্ত্র, তিল, জল দান খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এরফলে পিতৃদোষ শান্ত হয়, পরিবারে আসে সমৃদ্ধি। অমাবস্যায় অশ্বত্থ গাছের পুজোরও রীতি রয়েছে। এমন দিনে মহাদেব, বিষ্ণুর পুজো করলেও মনস্কামনা পূরণ হয় বলে মনে করা হয়।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
{{/usCountry}}( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
{{/usCountry}}