...
...
Next Story

স্বপ্নে টিকটিকি দেখছেন? শুভ না অশুভ কিছুর ইঙ্গিত? দেখে নিন

কম-বেশি অনেকেই টিকটিকি স্বপ্ন দেখেছেন। কিন্তু তা কী ইঙ্গিত দেয় তা কি জানেন? জেনে নিন।

Published on: Nov 9, 2025, 17:00:01 IST
Advertisement

স্বপ্ন বিজ্ঞান অনুসারে, একজন ব্যক্তির স্বপ্ন তাঁর ভবিষ্যৎ সম্পর্কে নির্দিষ্ট ইঙ্গিত দেয়। কখনও কখনও এই স্বপ্নগুলি ইতিবাচক কিছুর ইঙ্গিত দেয়, আবার কখনও কখনও এটা একটা সতর্কতা হিসেবেও কাজ করে। যদিও স্বপ্নে যা দেখা যায় তা ভবিষ্যদ্বাণী নয়। তবে যা স্বপ্নে দেখা যায়। তা থেকে যে সংকেত পাওয়া আয় তা ভবিষতের আভাস কিছুটা হলেও দেয়। কম-বেশি অনেকেই টিকটিকি স্বপ্ন দেখেছেন। কিন্তু তা কী ইঙ্গিত দেয় তা কি জানেন? জেনে নিন।

স্বপ্নে টিকটিকি দেখছেন? শুভ না অশুভ কিছুর ইঙ্গিত? দেখে নিন
স্বপ্নে টিকটিকি দেখছেন? শুভ না অশুভ কিছুর ইঙ্গিত? দেখে নিন

টিকটিকির শিকারে দেখা: যদি স্বপ্নে দেখেন যে টিকটিকি কোনও পোকামাকড় মেরে খাচ্ছে, তাহলে সাবধান থাকুন। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে অদূর ভবিষ্যতে আপনি আর্থিক সমস্যা বা আর্থিক কষ্টের সম্মুখীন হতে পারেন। তাই আপনার ব্যয় নিয়ন্ত্রণ করা এবং আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত।

স্বপ্নে টিকটিকি হত্যা: স্বপ্ন বিজ্ঞান অনুসারে, যদি দেখেন যে নিজে একটি টিকটিকিকে হত্যা করছেন, তাহলে এটা একটা অত্যন্ত শুভ লক্ষণ বলে মানা হয়। এর অর্থ হল, জীবন কোনও সমস্যার মুখোমুখি হয়েছে। এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে আপনি আপনার সমস্যার মুখোমুখি হয়েছেন এবং এখন সেগুলি থেকে মুক্তি পেতে চলেছেন।

নিজের ঘরে টিকটিকি প্রবেশ করতে দেখা: যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনার ঘরে টিকটিকি প্রবেশ করছে, তাহলে এই স্বপ্নটিকে একটি সতর্কতা হিসেবে বিবেচনা করা উচিত। এটা আপনার পরিবার বা ব্যক্তিগত জীবনে কোনও বড় সমস্যার সম্ভাবনা নির্দেশ করে। অতএব, আপনার বাড়িতে এবং কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

টিকটিকিকে ভয় দেখানো বা তাড়ানো: যদি আপনি স্বপ্নে টিকটিকিকে ভয় দেখানো বা তাড়ানোর স্বপ্ন দেখেন, তাহলে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটা ইঙ্গিত দেয় যে, আপনি আপনার সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং সেগুলি কাটিয়ে উঠতে সফল হবেন।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe