Baba Vanga prediction 2026: বাবা ভাঙ্গার ২০২৬-এর ভবিষ্যদ্বাণীতে বৃশ্চিক সহ একগুচ্ছ রাশির কপালে কী রয়েছে? কারা লাকি?
২০২৬ সালে কাদের কপালে জুটবে সৌভাগ্য? বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী দেখে নিন।
মাঝে আর মাত্র কয়েক মাস। তারপরই আসছে ২০২৬। আসন্ন ২০২৬ সালে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পারেন। এমনই ভবিষ্যদ্বাণী রয়েছে, ‘নস্ট্রাদামুস অফ বালকান’ বাবাভাঙ্গার। বুলগেরিয়ার এই ভবিষ্যদ্রষ্টার মৃত্যু বহু বছর আগেই হয়েছে। তবে তাঁর ভবিষ্যদ্বাণী আজও ভাবিয়ে তোলে অনেককে। আসন্ন ২০২৬ সাল সম্পর্কেও বাবা ভাঙ্গার একাধিক বার্তা রয়েছে। তাঁর সেই ইঙ্গিতবহ বার্তা বলছে, ২০২৬ সালে একাধিক রাশি হবে লাভ বান। এমনই মত রিপোর্টের। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী কোন ৫ রাশি ২০২৬ সালে লাকি দেখা যাক।

সিংহ
বহু সমস্যা থেকে পাবেন মুক্তি। প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষেত্রে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য সুসময় আসতে পারে। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে।
বৃষ
হঠাৎই অপ্রত্যাশিত কিছু ইতিবাচক দিক আপনার ভাগ্যে আসতে পারে। বলছে বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী। হাতে আসতে পারে ধন সম্পত্তি। ব্যাঙ্ক ব্যালেন্স ভালো হতে পারে। রোজগারের দিক থেকে সুসময় আসছে।
কন্যা
কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। কেরিয়ার থেকে ভালো লাভ পেতে পারেন। ব্যবসার বিস্তার হতে পারে। টাকা রোজগার যেমন হবে। তেমনই ঘরে আসবে টাকা। সঞ্চয়ও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক
কেরিয়ারের দিক থেকে যে পদোন্নতির জন্য বহুদিন অপেক্ষা করছিলেন, তা এবার হয়তো ২০২৬ সালে দেখতে পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময় ভীষণ ভালো। আসন্ন ওই সময় লাভদায়ী।
সোনার দাম নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী:-
বেশ কিছু রিপোর্টের দাবি, বুলগেরিয়ার এই ভবিষ্যদ্রষ্টার বার্তা অনুসারে ২০২৬ সালে আর্থিক কোনও অস্থিরতা দেখা যেতে পারে। সেক্ষেত্রে সোনার দাম ঘিরে বেশ কিছুটা উদ্বেগজনক বার্তা দিয়েছেন এই ভবিষ্য়দ্রষ্টা। তাঁর বার্তা অনুসারে, ২০২৬ সালে সোনার দাম আকাশ ছোঁয়া হতে পারে। ফলত, ২০২৬ সালে কী আসতে চলেছে,তা নিয়ে উদ্বেগ রয়েছে এই ভবিষ্যদ্বাণীর রিপোর্ট ঘিরে। আর সেই বছরেই লাকি রাশিদের তালিকায় রয়েছে উপরোক্ত ৫ রাশি।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
E-Paper

