...
...
Next Story

Basanti Puja 2026 date: যুদ্ধের এই হানাহানির পরিস্থিতির মাঝে আসছেন মা! বাসন্তীপুজো ২০২৬ কবে? দেখে নিন তারিখ

২০২৬ সালে বাসন্তী পুজো কবে? দেখে নিন তারিখ।

Published on: Mar 12, 2026 03:49 PM IST
By
Prefer HTon Google
Advertisement

মধ্যপ্রাচ্যের তুমুল সংঘাতের আবহে গ্যাস থেকে শুরু করে অটো ভাড়াতেও ট্যাকের কড়ি বেশি খরচ করতে হচ্ছে। রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসায় এই যুদ্ধের প্রভাব পড়েছে। যুদ্ধের জেরে ক্রমেই বাড়ছে মৃত্যুমিছিল, আহতের সংখ্যা। বিভিন্ন জায়গায় কঠিন পরিস্থিতিতে আটকে বহু মানুষ। কেউবা যুদ্ধে কার্যত সর্বহারা! এমন অবস্থায় দিকে দিকে ত্রাহি-ত্রাহি রব! ইরানের সঙ্গে ইজরায়েল, আমেরিকার যুদ্ধের আবহে শঙ্কা, উদ্বেগের মেঘ সব মহলে! আর যুদ্ধের এই হানাহানি, সংঘাতের পরিস্থিতির মাঝে এবার আসছেন দেবী! আসছে বাসন্তী পুজো। বাংলার বহু বাড়িতেই দেবীর আরাধনা প্রচলিত। দেখে নেওয়া যাক, ২০২৬ সালের বাসন্তী পুজো কবে?

বাসন্তীপুজো ২০২৬ কবে?। (ছবি সৌজন্যে, ফেসবুক Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math)
বাসন্তীপুজো ২০২৬ কবে?। (ছবি সৌজন্যে, ফেসবুক Ramakrishna Math and Ramakrishna Mission, Belur Math)

বাসন্তী পুজো ২০২৬ঃ-

চলতি বছরে বাসন্তী পুজো মহাষষ্ঠী পড়েছে ২৪ মার্চ মঙ্গলবার। মহাষষ্ঠীর এই তিথি শুরু হচ্ছে, ২৩ মার্চ রাত ৯ টা ৩৭ মিনিট থেকে। এই তিথি থাকবে ২৪ মার্চ পর্যন্ত। ২৪ মার্চ মঙ্গলবার, সন্ধ্যা ৭ টা ১৩ মিনিটে তিথি ছেড়ে যাবে। মহাসপ্তমী ২৫ মার্চ ২০২৬ এ পড়ছে। ২৬ মার্চ পড়েছে মহাষ্টমী তিথি। সেদিন হবে সন্ধিপুজো। এর সময়কাল ২৬ মার্চ দুপুর ২ টো ০৬ মিনিট থেকে শুরু। সময়কাল শেষ হবে দুপুর ২ টো ৫৪ মিনিটে। মহানবমী ২৭ মার্চ। দশমী পড়ছে ২৮ মার্চ ২০২৬ সালে।

প্রসঙ্গত, সামনেই শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রিতে ৯ দিন ধরে চলে দেবীর আরাধনা। ১৯ মার্চ থেকে এই চৈত্র নবরাত্রির তিথি শুরু হবে। সেদিন সকাল ৬ টা ৫২ মিনিট থেকে পড়ছে তিথি। ১৯ মার্চই চৈত্র নবরাত্রির প্রথম দিন।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe