Kartik 1432 Auspicious Dates: কার্তিক মাসে বিয়ের তারিখ রয়েছে? জানুন জগদ্ধাত্রী ও কার্তিক পুজোসহ বাকি শুভ তারিখ
Bengali Month Kartik 1432 Auspicious Dates: কার্তিক মাসে কার্তিক পুজো ছাড়াও রয়েছে শ্যামাপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোসহ আরও বেশ কিছু পুজো ও শুভ তিথি। জেনে নিন এই মাসে কোনও বিয়ের তারিখ রয়েছে কি না।
কার্তিক মাসে প্রধানত কার্তিক পুজো (কার্তিক ঠাকুর বা কার্তিকেয়র পুজো) ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ পুজো ও তিথি রয়েছে। বাংলা ১৪৩২ সন এবং ইংরেজি ২০২৫ সাল অনুসারে এই মাসের প্রধান পুজো ও তিথিগুলি জেনে নেওয়া যাক।

কার্তিক পুজো (কার্তিকেয়): কার্তিক পুজো অনুষ্ঠিত হবে ৩০ কার্তিক, অর্থাৎ ১৬ নভেম্বর, রবিবার (২০২৫)। এই দিনেই ইতুপুজো আরম্ভ হয়।
শ্যামাপুজো (কালীপুজো): শ্যামাপুজো বা দীপান্বিতা কালীপুজো এই কার্তিক মাসেই পালিত হবে। এটি পড়েছে ৩ কার্তিক, অর্থাৎ ২০ অক্টোবর, সোমবার (২০২৫)। অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, সোমবার, দুপুর ৩টে ৪৬ মিনিট। অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৫টা ৫৫ মিনিট।
ধনত্রয়োদশী (ধনতেরাস): ১ কার্তিক, ১৮ অক্টোবর, শনিবার।
নরক চতুর্দশী: ২ কার্তিক, ১৯ অক্টোবর, রবিবার।
ভাইফোঁটা: ৬ কার্তিক, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার।
জগদ্ধাত্রী পুজো (অষ্টমী): ১৩ কার্তিক, ৩০ অক্টোবর, বৃহস্পতিবার।
রাসপূর্ণিমা: ১৯ কার্তিক, ৫ নভেম্বর, বুধবার।
আরও পড়ুন - Diwali 2025 Astrology: দীপাবলিতে লটারি থেকে লক্ষীলাভ হবে ৫ রাশির, বিনিয়োগেও ডাবল রিটার্ন! কারা লাকি?
আরও পড়ুন - Nal Sankranti 2025: গর্ভস্থ প্রকৃতির পুজো আশ্বিনের শেষে, ভূত চতুর্দশীতেই কেন পালিত হয় নল সংক্রান্তি?
কার্তিক মাসে বিয়ের তারিখ কবে?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সাধারণত কার্তিক মাসে বিয়ের শুভ তারিখ কম থাকে। তবে বিশেষ কিছু 'অতিরিক্ত বিয়ের শুভ দিন' বা বিশেষ লগ্ন রয়েছে, যেগুলিতে বিবাহকার্য সম্পন্ন করা যেতে পারে। বাংলা ১৪৩২ সনের কার্তিক মাসে (১৯ অক্টোবর থেকে ১৭ নভেম্বর ২০২৫) এই অতিরিক্ত শুভ দিনগুলি হল—
ক. ১ কার্তিক ১৮ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিট গতে রাত ১টা ৯ মিনিটের মধ্যে।
খ. ৪ কার্তিক ২১ অক্টোবর মঙ্গলবার রাত ১০টা ৫৯ মিনিট গতে ১২টা ৫৭ মিনিটের মধ্যে এবং রাত ৩টে ৮ মিনিট গতে কন্যা লগ্নে।
গ. ৫ কার্তিক ২২ অক্টোবর বুধবার রাত ১২টা ৫৩ মিনিটের মধ্যে।
ঘ. ৭ কার্তিক ২৪ অক্টোবর শুক্রবার রাত ৮টা ৯ মিনিটের মধ্যে এবং রাত ৯টা ৪৬ মিনিট গতে ১২টা ৪৫ মিনিটের মধ্যে।
ঙ. ১১ কার্তিক ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট গতে; রাত ৮টা ৯ মিনিট গতে ১২টা ৯ মিনিটের মধ্যে; এবং রাত ২টো ৪১ মিনিট গতে।
চ. ১২ কার্তিক ২৯ অক্টোবর বুধবার রাত ৯টা ৫১ মিনিট গতে ১২টা ২৫ মিনিটের মধ্যে এবং ভোর ৪টে ৯ মিনিট গতে।
ছ. ২৯ কার্তিক ১৫ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট গতে রাত ১১টা ১৯ মিনিটের মধ্যে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
E-Paper

