...
...
Next Story

Bengali New Year 2026: নতুন বছরের আগেই ঘরে নিয়ে আসুন এই ৪ জিনিস, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সবসময়

Bengali New Year 2026: জীবনে সুখ-শান্তি বজায় থাকার পেছনে বাস্তুতন্ত্রের কিছুটা ভূমিকা রয়েছে। তাই নতুন বছর শুরু করার আগে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন বিশেষ কিছু জিনিস, যা আপনার জীবনে নিয়ে আসবে অর্থ এবং বৈভব।

Published on: Apr 15, 2026 11:01 AM IST
Advertisement

Bengali New Year 2026:আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু নতুন একটা বছর। বাঙালিদের কাছে বাংলা নববর্ষের তাৎপর্য সব সময় অন্যরকম। নতুন বছর নিয়ে সবারই চোখে থাকে অনেক স্বপ্ন। নতুন বছর যাতে ভালোভাবে কাটে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সকলে। জীবনে সুখ-শান্তি বজায় থাকার পেছনে বাস্তুতন্ত্রের কিছুটা ভূমিকা রয়েছে। তাই নতুন বছর শুরু করার আগে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন বিশেষ কিছু জিনিস, যা আপনার জীবনে নিয়ে আসবে অর্থ এবং বৈভব। একনজরে দেখে নিন বাস্তু শাস্ত্র মতে নতুন বছর শুরু হওয়ার আগে কোন কোন জিনিস বাড়িতে আনা ভালো?

নতুন বছরের আগেই ঘরে নিয়ে আসুন এই ৪ জিনিস
নতুন বছরের আগেই ঘরে নিয়ে আসুন এই ৪ জিনিস

কী কী কিনবেন?

কচ্ছপ: ব্রোঞ্জ ধাতু অথবা কাঠের কচ্ছপ কিনে আনুন নববর্ষ শুরুর আগের দিন। কচ্ছপ সবসময় ইতিবাচক শক্তি নিয়ে আসে বাড়িতে, তাই বাড়িতে কচ্ছপ রাখা অত্যান্ত শুভ বলেই মনে করা হয়। নববর্ষের আগে বাড়িতে কচ্ছপ নিয়ে এলে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে।

তুলসী গাছ: হিন্দু ধর্মে তুলসী গাছের ভূমিকা অনস্বীকার্য। তুলসী গাছকে দেবী বলেই মান্যতা দেওয়া হয় হিন্দু ধর্মে। তাই আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে নতুন বছর শুরু হওয়ার আগে বাড়িতে নিয়ে আসুন তুলসী গাছ। আপনার জীবনে অর্থের অভাব থাকবে না।

ময়ূরের পালক: বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার জন্য নববর্ষের আগে বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক। ময়ূরের পালকের সঙ্গে যে শ্রী কৃষ্ণের সরাসরি যোগাযোগ আছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তাই ময়ূরের পালক যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে সমস্ত দুঃখ দুর্দশা থেকে আপনি মুক্তি পাবেন খুব সহজে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe