আজ যে কাঁটাতারের বেড়া রয়েছে, একটা সময়ে তো তা ছিল না। দুই বাংলা মিলেমিশে ছিল অখণ্ড বাংলাদেশ। তাহলে রীতি রেওয়াজের এই তফাত তৈরি হল কীভাবে?
লৌকিক কাহিনি যা বলছে

সমাজবিজ্ঞানের পাশাপাশি এখানে রয়েছে লৌকিক ব্যাখ্যা। প্রথমে লৌকিক কাহিনিই জেনে নেওয়া যাক। ভাইফোঁটা প্রতিপদে দিলে একটি বিশেষ ছড়া আবৃত্তি করার রেওয়াজ রয়েছে। এই ছড়াটি হল ‘প্রতিপদে ফোঁটা দ্বিতীয়াতে নীতা, আজ হতে ভাই আমার যম দুয়ারে তিতা’। যার অর্থ প্রথমাতে ফোঁটা দিয়ে দ্বিতীয়াতে নিমন্ত্রণ করা। অর্থাৎ দ্বিতীয়ার দিন ভাইকে নিমন্ত্রণ করে খাওয়ানোর রীতি। সেখান থেকেই প্রথমাতে ফোঁটা দেওয়ার রীতি প্রচলিত হয়েছে বলে মনে করা হয়।
আরও পড়ুন - Shani Gochar Effect: শনিদেবের চালে খুলছে কপাল! অগ্রহায়ণেই মিলবে কর্মফল, মিটবে ধারদেনা, লাকি কারা?
আরও পড়ুন - Vastu Tips: ঠাকুরের সিংহাসনে ভুলেও রাখবেন না ৫ জিনিস, সংসারে নেমে আসবে অমঙ্গলের ছায়া
কী বলছে সমাজবিজ্ঞান
তবে সমাজবিজ্ঞান বলছে অন্য কথা। বাংলা নদীমাতৃক দেশ। নদীনালা পেরিয়ে ভাইকে বোনের বাড়ি থেকে ফিরে যেতে হত নিজের বাড়িতে। বা বোনকে ভাইয়ের বাড়ি থেকে ফিরে যেতে হত নিজের বাড়িতে। দিনের দিন নৌকা করে সেই ফেরা কার্যত অসম্ভব ছিল বলেই দ্বিতীয়াতে নিমন্ত্রণ রক্ষা করে ভাইরা বাড়ি ফিরত। সেখান থেকেই প্রতিপদে শুধু ফোঁটা দেওয়ার রীতি বলে মনে করা হয়।
প্রতিপদ ও দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার সময়কাল
২০২৫ সালে ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়া পালিত হবে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার।
{{/usCountry}}২০২৫ সালে ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়া পালিত হবে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার।
{{/usCountry}}ভাইফোঁটার প্রতিপদ তিথি: ২২ অক্টোবর, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত। যাঁরা প্রতিপদে ফোঁটা দেন, তাঁরা এই সময়ের মধ্যে ফোঁটা দিতে পারেন। মূলত পূর্ববঙ্গীয় বা বাঙালদের মধ্যে এই রেওয়াজ প্রচলিত রয়েছে।
দ্বিতীয়া তিথি:
শুরু: ২২ অক্টোবর, বুধবার সন্ধ্যা ৬টা ১৫/১৬ মিনিট থেকে।
শেষ: ২৩ অক্টোবর, বৃহস্পতিবার রাত ৮টা ১৯ মিনিট বা ১০টা ৪৬ মিনিট পর্যন্ত।
দ্বিতীয়ার দিন ভাইফোঁটার শুভ মুহূর্ত
২৩ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১টা ১৩ মিনিট থেকে বিকাল ৩টা ২৮ মিনিট পর্যন্ত (অপরাহ্ণ কাল, ২ ঘণ্টা ১৫ মিনিটের শুভ সময়)। অনেকের মতে, ২৩ অক্টোবর দ্বিতীয়া তিথি থাকাকালীন দিনের যেকোনও সময়েই ফোঁটা দেওয়া যেতে পারে।