২০২৬ সালের কালীপুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি। কালীপুজোর আগে কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশীর দিনটিকে ভূত চতুর্দশী হিসাবে পালন করা হয়। এই দিনে ঘরে ঘরে চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে বিতাড়ণ করা হয়। ভূত চতুর্দশী সম্পর্কে ভিন্ন জন বিভিন্ন মতামত পোষণ করেন।

কারও মতে পূর্বপুরুষের আত্মা এই তিথিতে মর্ত্যলোকে আসেন। কোথাও আবার দিনটিকে নরক চতুর্দশী বলে ব্যাখ্যা করা হয়। এটি ছোট দিওয়ালি, রূপ চৌদাস, নরকা চৌদাস, রূপ চতুর্দশী বা নরকা পূজা নামেও পরিচিত। এই দিনে মৃত্যুর দেবতা যমরাজ ও শ্রীকৃষ্ণের পূজা করার বিধান রয়েছে। কথিত রয়েছে, শ্রীকৃষ্ণের কাছে নরকাসুর অনুরোধ করেন যে, পৃথিবীতে এমন একটি দিন যেন তাঁর নামে দেওয়া হয়, যেদিন নরকাসুরকে সকলে পুজো করবে। আর এভাবেই নরকাসুর অমর হয়ে থাকবেন। 'তথাস্তু' বলে দেন শ্রীকৃষ্ণও। এরপরই নরক চতুর্দশীর দিন নরকাসুরের উদ্দেশে পুজোপাঠ হয়। এমন বহু কিছু প্রচলিত রয়েছে ভূত চতুর্দশীর পার্বন ঘিরে। দেখে নেওয়া যাক, ২০২৬ সালে ভূত চতুর্দশী কবে পড়ছে। প্রসঙ্গত, এই দিনে চোদ্দ শাক খাওয়া ও চোদ্দটি প্রদীপ দেওয়ার রীতি রয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বাংলা ২১ কার্তিক, শনিবার,ইংরেজি– ৭ নভেম্বর, শনিবার, সময়, সকাল ১০টা ৪৯ মিনিট থেকে পড়ছে ভূত চতুর্দশী তিথি। চতুর্দশী তিথি শেষ হবে, বাংলা– ২২ কার্তিক, রবিবার,ইংরেজি, ৮ নভেম্বর। সেই দিন সময়– সকাল ১১টা ২৮ মিনিটে তিথি শেষ হবে।
গুপ্তপ্রেশ পঞ্জিকা, চতুর্দশী তিথি আরম্ভ বাংলা, ২০ কার্তিক, শনিবার,ইংরেজি, ৭ নভেম্বর, শনিবার সময়, সকাল ১০টা ৩৮ মিনিট ৩৩ সেকেন্ডে তিথি পড়ছে। চতুর্দশী তিথি শেষ বাংলা ২১ কার্তিক, রবিবার। ইংরেজি ৮ নভেম্বর, রবিবার সময় সকাল ১০টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ডে শেষ হবে চতুর্দশী তিথি।
{{/usCountry}}গুপ্তপ্রেশ পঞ্জিকা, চতুর্দশী তিথি আরম্ভ বাংলা, ২০ কার্তিক, শনিবার,ইংরেজি, ৭ নভেম্বর, শনিবার সময়, সকাল ১০টা ৩৮ মিনিট ৩৩ সেকেন্ডে তিথি পড়ছে। চতুর্দশী তিথি শেষ বাংলা ২১ কার্তিক, রবিবার। ইংরেজি ৮ নভেম্বর, রবিবার সময় সকাল ১০টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ডে শেষ হবে চতুর্দশী তিথি।
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )