...
...
Next Story

কৃপার মেজাজে বুধ! মে ২০২৬-এ কপাল খুলতে পারে একঝাঁক রাশির, ১২ রাশির ভাগ্যফল রইল

বুধের গোচরে লাকি কারা! রইল ১২ রাশির ভাগ্যফল।

Published on: May 16, 2026, 11:00:51 IST
Advertisement

জ্যোতিষশাস্ত্রমতে প্রতিটি গ্রহের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। এমনই এক বিশেষ গ্রহ হচ্ছে বুধ। ১৫ মে ২০২৬, বৃষ রাশিতে বুধ প্রবেশ করে গিয়েছেন। ২৯ মে পর্যন্ত বুধ সেখানে থাকবেন। বুধকে অনেক সময় গ্রহদের যুবরাজ বলে মনে করা হয়। আর সেই যুবরাজই এবার ভাগ্য পাল্টাতে চলেছেন বহু রাশির। শিক্ষা, বুদ্ধি, বুদ্ধিদীপ্ত ক্ষমতা, তর্ক, সঞ্চার কৌশল, সরকারি কাজের কারক বলে মনে করা হয় বুধকে।

কৃপার মেজাজে শুক্র! মে ২০২৬-এ কপাল খুলতে পারে একঝাঁক রাশির, লাকি বহু
কৃপার মেজাজে শুক্র! মে ২০২৬-এ কপাল খুলতে পারে একঝাঁক রাশির, লাকি বহু

বৃষ রাশিতে বুধ যেতেই এক বিশেষ অবস্থানে চলে যাবে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারে। এর জেরে কারা কারা লাভ পাবে, তা দেখে নিন।

মেষ

এই রাশির ভাগ্যে এখন টাকা পয়সা আসার সুযোগ রয়েছে। আপনার কথায় অনেক জোর রয়েছে। যার ফলে আপনার সঙ্গে অনেকের সম্পর্ক প্রভাবিত হতে পারে। আপনি অনেক দিক থেকে সাফল্য পেলেও পেতে পারেন। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে।

বৃষ

আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। চাকরিরতদের জন্য এই সময় লাভদায়ী। পদোন্নতি, বেতন বৃদ্ধি হতে পারে।

মিথুন

সময় যদি মাঝামাঝি যেতে থাকে, তাহলে এই সময় আরও ভালোর দিকে যাবে। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে।

কর্কট

চাকরিরতদের পদোন্নতি হবে। সরকারি কাজে কোনও সাফল্য পাবেন।

সিংহ

সময় ব্যবসা, চাকরি দুই দিক থেকেই ভালো। কোনও বড় বদ পেতে পারেন চাকরি ক্ষেত্রে।

এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য এই সময় ভালো কাটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোথাও যেতে পারেন। কোথাও তীর্থ যাত্রা করতে পারেন।

তুলা

চ্য়ালেঞ্জ আসতে পারে, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।

বৃশ্চিক

বৈবাহিক জীবনের সমস্যা কেটে যেতে পারে। অংশীদারির ব্যবসা ভালোর দিকে যাবে।

ধনু

শত্রুদের হারিয়ে জয় পেতে পারেন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।

মকর

শিক্ষা ক্ষেত্রে লাভ পেতে পারেন। সন্তানকে নিয়ে চলা সমস্যা এবার সমাধান হতে পারে।

কুম্ভ

সম্পত্তির কোনও মামলায় লাভ পেতে পারেন। ঘর পরিবারে সুখের সময় থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে।

মীন

মিডিয়া বা লেখালিখির ক্ষেত্রে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য সময় ভালো। ছোট ভাই বা বোন থাকলে, তাঁদেরও লাভ আসতে পারে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe