...
...
Next Story

বুধের কৃপায় এপ্রিলেই ভালো সময় শুরু ধনু সহ একঝাঁক রাশির! আসছে তাবড় যোগ, জ্যোতিষমতে লাকি কারা?

এপ্রিল থেকে কাদের ভালো সময় শুরু হবে!

Published on: Apr 1, 2026, 23:23:22 IST
Advertisement

জ্যোতিষশাস্ত্রমতে, বুধকে গ্রহদের রাজকুমার বলা হয়। কথিত রয়েছে, ব্যবসা, বুদ্ধি ইত্যাদির কারক হলেন বুধ। আর এই বুধ এপ্রিল মাসেই নিজের অবস্থান পাল্টাতে চলেছেন। তার ফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। বুধ তাঁর অবস্থান পাল্টানোর ফলে এপ্রিলে তৈরি হতে চলেছে নীচভঙ্গ যোগ। বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন বুধ। তিনি, নিজের গ্রহ পাল্টে এবার মীন রাশিতে আসতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। এরফলপে লাকির লিস্টে কারা? দেখে নিন।

বুধের কৃপায় এপ্রিলেই ভালো সময় শুরু ধনু সহ একঝাঁক রাশির! জ্যোতিষমতে লাকি কারা?
বুধের কৃপায় এপ্রিলেই ভালো সময় শুরু ধনু সহ একঝাঁক রাশির! জ্যোতিষমতে লাকি কারা?

ধনু

ইতিবাচক অবস্থান ধনু রাশির জাতক জাতিকাদের রাখবে নীচভঙ্গ যোগ। আপনার রাশির চতুর্থভাবে এই যোগ তৈরি হবে। ব্যবসা বাড়তে পারে। অংশীদারী লাভ দিতে পারে। নতুন অংশীদারি থেকে লাভ হতে পারে। আবার পুরনো বিনিয়োগ থেকেও লাভ হতে পারে। চাকরিরতরা অফিসে উপরতলার সহযোগিতা পেতে পারেন। পেতে পারেন প্রমোশন। মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা হতে পারে। তার জেরে সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হবে। খরচা বাড়তে পারে।

মিথুন

আপনাদের জন্য এই নীচভঙ্গ যোগ বেশ কিছুটা স্বস্তিদায়ক হবে। কর্মক্ষেত্রে আপনার কথাবলার বা সংযোগ রক্ষার নিপুণতার প্রশংসা হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। বর্তমান চাকরিতে পদোন্নতি হতে পারে। এদিকে, ব্যবসায়ীরা কোনও বড় ক্লায়েন্টকে হাতে পেতে পারেন। যার ফলে ব্যবসায়িক আয় বাড়তে পারে। এরইসঙ্গে বাড়তে পারে দায়িত্ব। অফিসে দায়িত্ব বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অফিসে কাজের প্রেশার আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। এই সময় স্বাস্থ্যও আপনাকে চিন্তায় রাখতে পারে।

এই সময় বুধ এই রাশিতেই থাকবেন। আপনার আত্মবিশ্বাস হু হু করে বাড়তে পারে। কেরিয়ারে আসা নতুন নতুন সুযোগকে কাজে লাগাতে পারেন। আপনার সাফল্য ধীরে ধীরে আসতে আরম্ভ করবে। মিডিয়া বা সৃষ্টিশীল ক্ষেত্রে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য এই সময়কাল খুবই ভালো। এই সময় আপনার মান সম্মান প্রাপ্তি হবে। সম্পর্কে মাধুর্য আসতে পারে। সম্পর্ক আগের থেকে মজবুত হতে পারে। তবে কোনও কোনও সময় ভ্রমের শিকার হতে পারেন। তাতে ভুল সিদ্ধান্ত হতে পারে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks