বুধ হলেন গ্রহদের মধ্যে রাজকুমার হিসাবে পরিচিত। এই বুধ গ্রহের সামান্য চলনেও তা প্রভাব ফেলে দেয় বহু রাশির জাতক জাতিকার জীবনে। গ্রহদের এই রাজকুমার বুধ এপ্রিল মাসে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। বুধ হলেন, তর্ক, গণিত, সংবাদ, চাতুর্যের কারক। বুধের গোচরের প্রভাব ১২ রাশির মধ্যে দেখা যাবে। ১১ এপ্রিল ২০২৬ এ মেষ থেকে বেরিয়ে মীনে প্রবেশ করবেন বুধ। তারফলে একগুচ্ছ রাশির ভাগ্যে সুখের সময় আসতে চলেছে।

বৃষ
আর্থিক দিক থেকে খুবই শুভ সময় এইটি। নতুন নতুন সূত্র থেকে আয় হবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসায়ীদের ভালো মুনাফা হবে। শেয়ার বাজারে কোনও বিনিয়োগ করলে সময় ভালো কাটবে। পারিবারিক দিক থেকে সময় ভালো কাটবে। সন্তানের তরফ থেকে কোনও সুখবর পাবেন। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।
কুম্ভ
বুধের গোচর আপনাদের শুভ সময় এনে দেবে। এই গোচর, আপনার রাশির ধন আর বাণীর স্থানে হবে। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হবে। নতুন দায়িত্ব কাঁধে আসবে। শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা ভালো ফল করবেন, তাঁদের জন্য সময় ভালো। যাঁরা প্রতিযোগিতামূলক, পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাঁরা পাবেন বিপুল লাভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। আপনার কথার প্রভাব সকলের ওপর পড়বে। কাউকে টাকা ধার দেবেন না। আপনার টাকা কোথাও আটকে থাকলে, তা বের করার চেষ্টা করুন।
কন্যা
{{/usCountry}}কন্যা
{{/usCountry}}কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বুধের রাশি পরিবর্তন খুবই শুভ। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালোর দিকে যাবে। কেরিয়ার নতুন মািলস্টোন পার করবে। এই সময় আপনি অংশীদারির কাজে সাফল্য পেতে পারেন। বিবাহিতদের দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনার কাজ করার শৈলীর প্রশংসা হতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )