...
...
Next Story

Dashami 2026 Tithi and Devi s Departure: দশমী ২০২৬র তিথি কখন থেকে পড়ছে? দেবী দুর্গা চলতি বছরে কোন বাহনে ফিরছেন, ফল কী!

২০২৬ দশমী কবে পড়ছে, দেখে নিন।

Published on: Oct 19, 2026, 15:00:24 IST
Advertisement

২০২৬ দুর্গাপুজোর উৎসবের সূর্য মধ্যগগনে। দেবীর পুজোয় এবার সপ্তমী দুই দিন হওয়ায়, নবমী, দশমী তিথি ঘিরে রয়েছে কৌতূহল। এদিকে, একটি পঞ্জিকামতে দশমী তিথি মঙ্গলবার পড়ছে। কখন থেকে এই দশমী তিথি পড়ছে, তা দেখে নিন। এছাড়াও চলতি বছরে, দেবীর গমন কিসে, তা দেখে নিন।

দশমী ২০২৬র তিথি কখন থেকে পড়ছে? দেবী দুর্গা চলতি বছরে কোন বাহনে ফিরছেন, ফল কী!. (ANI Photo) (Naeem Ansari)
দশমী ২০২৬র তিথি কখন থেকে পড়ছে? দেবী দুর্গা চলতি বছরে কোন বাহনে ফিরছেন, ফল কী!. (ANI Photo) (Naeem Ansari)

গুপ্তপ্রেস পঞ্জিকামতে, দশমী তিথি চলতি বছরে বাংলা ২ কার্তিক পড়ছে। দিনটি পড়ছে মঙ্গলবার। ইংরেজি তারিখ ২০ অক্টোবর পড়ছে। দশমী তিথি সেদিন সকাল ৯টা ২৯ মিনিট ৩৮ সেকেন্ডে পড়ছে। দশমী তিথি শেষ বাংলা ৩ কার্তিক, বুধবার পড়ছে। দিনটি ইংরেজি, ২১ অক্টোবর, বুধবার। তিথি শেষ হচ্ছে সেদিন সকাল ১০টা ৪৬ মিনিট ৪ সেকেন্ড।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে দশমী তিথি বাংলার ক্যালেন্ডার অনুযায়ী ৩ কার্তিক পড়ছে। এই দিনটি ২০ অক্টোবর, ২০২৬ পড়ছে। তিথি শুরু হচ্ছে, দুপুর ১২টা ৫২ মিনিটে। তিথি শেষ হচ্ছে, ৪ কার্তিক, বুধবার। ২১ অক্টোবর, বুধবার ভোর ২টো ১২ মিনিটে শেষ হবে তিথি।

দেবীর গমন-

বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, চলতি বছরে দেবীর গমন নৌকায় গমন, ফলাফল নৌকায়াং জলবৃদ্ধি শস্যবৃদ্ধি। গুপ্তপ্রেস পঞ্জিকামতেও, শ্রীশ্রী দুর্গাদেবীর নৌকায় গমন। ফলাফল, শস্য ও জলবৃদ্ধি।

২০২৭ দুর্গাপুজোর নির্ঘণ্ট-

দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৭ সালের দুর্গাপুজোর আগে মহালয়া হবে ৩০ সেপ্টেম্বর। ৫ অক্টোবর ২০২৭ পড়ছে মহাষষ্ঠী। দিনটি মঙ্গলবার। বুধবার, ৬ অক্টোবর, ২০২৭ পড়ছে সপ্তমী। বৃহস্পতিবার, ৭ অক্টোবর সপ্তমী তিথি পড়ছে। শুক্রবার, ৮ অক্টোবর নবমী তিথি পড়ছে। ৯ অক্টোবর, শনিবার পড়ছে দশমী।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks