বাস্তুসম্মত ভাবে সাজান নতুন অফিস, বছর ঘুরতে না ঘুরতেই খুলবে ভাগ্য

বাড়ি হোক বা কাজের ক্ষেত্র, বাস্তুশাস্ত্র মতে যদি আপনি সবকিছু নিয়ম মেনে করতে পারেন তাহলে কোনো সমস্যাই আপনাকে বাধা সৃষ্টি করতে পারবে না। তবে নিয়ম মেনে না চললেই হবে সমস্যা।

Published on: Feb 5, 2026, 18:00:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাড়ি হোক বা কাজের ক্ষেত্র, বাস্তুশাস্ত্র মতে যদি আপনি সবকিছু নিয়ম মেনে করতে পারেন তাহলে কোনো সমস্যাই আপনাকে বাধা সৃষ্টি করতে পারবে না। তবে নিয়ম মেনে না চললেই হবে সমস্যা। তাই আপনি যদি নতুন কর্ম ক্ষেত্রে যোগ দিতে যান অথবা নিজের নতুন অফিস খুলতে চান তাহলে বাস্তুশাস্ত্র মতে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে আপনাকে। এই নিয়ম গুলির মধ্যে একটি বিশেষ নিয়ম হল অফিস ঘরে ছবি লাগানো।

বাস্তুসম্মত ভাবে সাজান নতুন অফিস
বাস্তুসম্মত ভাবে সাজান নতুন অফিস

অফিস ঘরের চার দেওয়ালে যদি রকমারি ছবি লাগানো যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই সেটি সুন্দর দেখতে লাগে। কিন্তু শুধু ছবি লাগালেই চলবে না, সেই ছবি হতে হবে বস্তুসম্মত। তাই এক নজরে দেখে নিন কর্ম ক্ষেত্রে দেওয়ালে কোন কোন ছবি রাখতে পারেন আপনি।

আরও পড়ুন: সকাল সন্ধ্যা বাড়িতে জ্বালান একটি বিশেষ প্রদীপ, সৌভাগ্য ধরা দেবে নিমেষে

অফিস ঘরের উত্তর দিকে নদী বা জলাশয় এর ছবি লাগানো যেতে পারে। এছাড়া কোন প্রাকৃতিক দৃশ্যের ছবি লাগাতে পারেন আপনি। তবে সেই ছবিতে জলাশয় বা নদী থাকলে ভালো হয়।

অফিস ঘরের পূর্ব দেয়ালে এমন ছবি রাখুন যেখানে মনে হবে কেউ কথা বলছে অথবা কোন সভা চলছে। এরকম যদি না পান তাহলে আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ছবি তুলেও আপনি সেখানে লাগাতে পারেন।

আরও পড়ুন: আপনার ভালবাসার মানুষটি কতটা বিশ্বস্ত? বলে দিতে পারে জন্ম সংখ্যা, দেখে নিন

অফিস ঘরের দক্ষিণ দিকে আগুন অথবা উত্তপ্ত অথবা সূর্যের ছবি রাখতে পারেন।

অফিসের পশ্চিম দিকে লাগিয়ে রাখতে পারেন কোন পাহাড়ের ছবি। তবে পাহাড় যদি না পান তাহলে অন্য কোন ছবি একদম রাখবেন না এই দিকে।

এই নিয়মগুলি যদি মানতে পারেন তাহলে আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতি কেউ আটকাতে পারবে না। আপনার পরিচিতি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কাজেও বৃদ্ধি হবে আপনার।