আপনার ভালবাসার মানুষটি কতটা বিশ্বস্ত? বলে দিতে পারে জন্ম সংখ্যা, দেখে নিন

আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার জন্য কতটা উপযুক্ত সেটা জানার জন্য দরকার শুধুমাত্র তার জন্ম তারিখ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সংখ্যা তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটি মানুষকে বোঝার জন্য। জ্যোতিষশাস্ত্রের গণনা সময় সাপেক্ষ হলেও সংখ্যাতত্ত্বের গণনা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়।

Published on: Feb 2, 2026, 17:00:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনার জন্য কতটা উপযুক্ত সেটা জানার জন্য দরকার শুধুমাত্র তার জন্ম তারিখ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সংখ্যা তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একটি মানুষকে বোঝার জন্য। জ্যোতিষশাস্ত্রের গণনা সময় সাপেক্ষ হলেও সংখ্যাতত্ত্বের গণনা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়।

আপনার ভালবাসার মানুষটি কতটা বিশ্বস্ত?
আপনার ভালবাসার মানুষটি কতটা বিশ্বস্ত?

আপনার প্রিয় মানুষটির জন্মদিন, জন্ম মাস ও জন্ম বছরের যোগফলকে একটি সংখ্যায় পরিণত করলে যেটি হয় সেটাই তার সংখ্যা। এই জন্ম তারিখের ভিত্তিতেই একজন মানুষকে বিচার করা যায়। প্রেমিক বা প্রেমিকা হিসেবে সেই মানুষটি কেমন তা জানার জন্য শুধুমাত্র জেনে নিন তার জন্ম সংখ্যাটি।

জন্ম সংখ্যা ১: জন্মের সংখ্যা যদি এক হয় তাহলে তিনি আপনার প্রতি ভীষণ বিশ্বস্ত কারণ এরা অভিনয় করতে জানে না। তবে এদের খারাপ দিক একটাই যে ঝামেলা হলে সঙ্গীর কথায় গুরুত্ব না দিয়ে কিভাবে তর্কে জেতা যায় সেই দিকেই চিন্তাভাবনা করে। তবে এরা অত্যন্ত যত্নবান এবং দায়িত্বশীল হন।

আরও পড়ুন: বছরের প্রথম সূর্যগ্রহণ তৈরি করবে বিরল যোগ, ক্ষতি হতে পারে এই ৩ রাশির

জন্ম সংখ্যা ২: সঙ্গীকে এরা সব সময় খুশি দেখতে চায়। অতিরিক্ত দায়িত্ববোধ থেকে সব সিদ্ধান্ত নিতে চায় এরা। ভালোবাসার মানুষটির প্রতি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন এরা। এরকম মানুষ সঙ্গে থাকলে সত্যিই ভাগ্যের ব্যাপার। এরা সব সময় কাছের মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখেন।

জন্ম সংখ্যা ৩: যাদের জন্মসংখ্যা ৩ তারা সব সময় হাসি ঠাট্টাই মেতে থাকেন। এদের সঙ্গে থাকলে মন খুব ভালো থাকে। জীবনের প্রতিটি মুহূর্তই মনে হয় রঙিন। ভালোবাসা দিয়ে এরা সব সময় সবাইকে ভরিয়ে রাখতে চায়।

জন্ম সংখ্যা ৪: এরা চট করে কারোর প্রেমে পড়ে না তবে একবার যদি কাউকে ভালোবাসে তাদের ছেড়ে কখনো যায় না। এরা ভীষণ বিশ্বস্ত হন। আবেগের বসে সিদ্ধান্ত এরা একেবারেই নিজের পছন্দ করে না। সম্পর্কের ক্ষেত্রেও সবকিছু বিচার করে তবেই দেখতে ভালোবাসে এরা।

জন্ম সংখ্যা ৫: এরা বেশিদিন একঘেয়ে জীবনযাপন করতে পারেনা। মাঝেমধ্যেই অন্য মানুষকে ভালো লেগে যায় আর সেখানেই হয়ে যায় বিপদ। কোন মানুষের সঙ্গে মতের মিল না হলেই এরা তাকে ছেড়ে দেয়। এই সমস্ত চরিত্রের কারণেই এরা খুব তাড়াতাড়ি সঙ্গীর বিশ্বাস হারিয়ে ফেলে।

আরও পড়ুন: মাঘী পূর্ণিমায় দান করুন এই জিনিস, কাটবে গ্রহদশা, মুক্তি পাবেন দুর্ভাগ্য থেকে

জন্মসংখ্যা ৬: এরা নিরস্বার্থ ভালবাসতে জানে। সঙ্গীর প্রতি কর্তব্য পরায়ন হয় এরা। নিজেদের ভালো লাগার জায়গাটাও অন্যদের ছেড়ে দেয়। ভালোবাসার কমতি রাখেনা কখনো। সম্পর্কের প্রতি ভীষণ উদার হয় এই ব্যক্তিরা।

জন্ম সংখ্যা ৭: চট করে এরা কাউকে ভালোবাসে না কিন্তু আবার মন দিয়ে দিলে তাকে ছাড়া আর অন্য কাউকে চেনে না। তবে মাঝেমধ্যেই সমস্যা তৈরি করে নিজের অজান্তেই। কথা বলা বন্ধ করে দেয়। আবার সব মিটে গেলে নিজেরাই ফিরে আসে।

জন্মসংখ্যা ৮: যাদের জন্ম সংখ্যা ৮ তারা অত্যন্ত কর্তব্যপরায়ণশীল হন। সঙ্গীকে নিয়ন্ত্রণ করতে চান যার ফলে তৈরি হয় ভুল বোঝাবুঝি। তবে সম্পর্কে দৃঢ়তা থাকে বলে চট করে সম্পর্ক ভেঙে যায় না। এরা সব সময় সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলতে পারে না।

জন্মসংখ্যা ৯: এরা নিঃস্বার্থভাবে ভালোবাসে সকলকে। যে মানুষটাকে ভালোবাসে তার থেকে কিছু আশা-আকাঙ্ক্ষা থাকে সেটা পূর্ণ না হলেই মন খারাপ হয়ে যায়। অভিমান করতে ভীষণ ভালোবাসে। তবে সঙ্গী অভিমান করলেও তা ভাঙাতে বিন্দুমাত্র দেরি করে না।