...
...
Next Story

Dev Diwali Amrit Siddhi Yog: দেব দীপাবলিতেই অমৃতসিদ্ধি যোগ! মিটবে ধারদেনা এসব রাশির, প্রেমেও সুখের বন্যা

Dev Diwali 2025 Amrit Siddhi Yog Lucky Zodiacs: দেব দীপাবলির দিন দেখা দিচ্ছে অমৃত সিদ্ধি যোগ। এই বিশেষ যোগে ধারদেনা মিটছে পাঁচটি রাশির। প্রেমেও সুখের জোয়ার বইবে।

Published on: Nov 3, 2025, 17:00:17 IST
Advertisement

কার্তিক পূর্ণিমা তিথিটি 'দেব দীপাবলি' নামে পরিচিত, যা হিন্দু ধর্মে এক অত্যন্ত পবিত্র দিন। এই শুভ তিথিতে যখন অমৃতসিদ্ধি যোগ তৈরি হয়, তখন তার মাহাত্ম্য বহু গুণ বেড়ে যায়। অমৃতসিদ্ধি যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়—এই যোগে শুরু করা যেকোনো কাজ সাফল্যমণ্ডিত হয় এবং দীর্ঘস্থায়ী ফল প্রদান করে। এই যোগ যেন শুভ ফল লাভের 'অমৃত'।

কোন কোন রাশি লাভবান এই যোগে?

দেব দীপাবলিতেই অমৃতসিদ্ধি যোগ! (ছবি সৌজন্য - ANI)
দেব দীপাবলিতেই অমৃতসিদ্ধি যোগ! (ছবি সৌজন্য - ANI)

১. মেষ রাশি: এই যোগ মেষ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং সম্পদ লাভের নতুন পথ খুলে যাবে। যারা নিজের বাড়ি বা আবাসন কেনার স্বপ্ন দেখছেন, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। যেকোনো কাজে উদ্যোগ এবং উৎসাহ বৃদ্ধি পাবে।

২. বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য অমৃতসিদ্ধি যোগ ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সব সমস্যা দূর করবে। আর্থিক অবস্থা অত্যন্ত মজবুত হবে। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন, তারা শুভ ফল পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টি অত্যন্ত অনুকূল।

৩. সিংহ রাশি: সিংহ রাশির জাতকরা এই যোগের ফলে অপ্রত্যাশিত সাফল্য লাভ করতে পারেন। বুদ্ধি ও বিচক্ষণতার সঠিক প্রয়োগে জীবনের বড় সিদ্ধান্তগুলি সফল হবে। জমি, বাড়ি বা নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায় বড় চুক্তি বা বিনিয়োগ থেকে প্রচুর মুনাফা লাভের যোগ রয়েছে।

৫. তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য এই যোগ সৌভাগ্য এবং সম্পর্কের উন্নতি নিয়ে আসবে। কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে এবং পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আয়ের থেকে ব্যয়ের পরিমাণ কম থাকবে, ফলে আর্থিক স্বচ্ছলতা বাড়বে।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks