Dhanteras 2025 Buying Tips: সোনা রূপো বাদে ধনতেরাসে এই দ্রব্যাদি কিনলেও পুণ্য হয় সমান সমান! রইল তালিকা
Dhanteras 2025 Things To Buy: সোনা রূপো কেনা সকলের পক্ষে সম্ভব নয়। কিন্তু তা বাদ দিয়ে ধনতেরাসে কেনা যেতে পারে অন্য কয়েকটি ধাতু। এতেও পুণ্য হয় সমান সমান।
ধনতেরাস বা ধনত্রয়োদশী কালীপুজো ও দীপাবলির আগে সারা ভারতের এক উল্লেখযোগ্য উৎসব। পৌরাণিক মতে, এই দিনেই দেবতা ও অসুর মিলে বাসুকি নাগ ও মন্দার পর্বতের সাহায্যে সমুদ্র মন্থন করেছিলেন। এই মন্থনের ফলে উঠে এসেছিল বিবিধ ধনদ্রব্যভাণ্ডার, রত্নরাজি, মা লক্ষ্মী, দেবচিকিৎসক ধন্বন্তরি ও অমৃতভাণ্ড। এই তিথি থেকেই পরবর্তীকালে ধনত্রয়োদশীর উদযাপন হয় বলে কথিত আছে। যেহেতু ধনত্রয়োদশীর দিন সমুদ্র মন্থনের কারণে ধনরত্ন উত্তোলিত হয়েছিল, তাই এই দিন সোনা, রূপো কেনা শুভ বলে মনে করা হয়। ধাতুমূল্যের নিরিখে এটি বেশ দামি বলেই অনেকে এই দুই ধাতু কেনার কথা বলে থাকেন। কিন্তু এছাড়াও কেনা যেতে পারে অন্য বেশ কিছু ধাতু। যা কিনলে ধনতেরাসের মতোই সমান সমান পুণ্য অর্জন করা সম্ভব।
সোনা রূপো বাদে ধনতেরাসে এই দ্রব্যাদি কিনলেও পুণ্য হয় সমান সমান! (ছবি - রয়টার্স)
ধনতেরাসে আর কোন কোন ধাতু কেনা যায়?
ধনতেরাসের দিন সোনা, রূপো কেনা এখন মহার্ঘ। কারণ চড়া দাম। এই দিনে তাই কিনতে পারেন তামা, কাঁসা, পিতলের নানা দ্রব্য। ধনতেরাসের সঙ্গে যোগ রয়েছে বৃহস্পতি ও শুক্র গ্রহের। এই দুই গ্রহের প্রিয় ধাতুর তৈরি যেকোনও দ্রব্য এই দিন তাই কিনতে পারেন।
ঘর সাজানোর জিনিস, লক্ষ্মী-গণেশ মূর্তি, পোশাক আশাক, আতর, প্রসাধনী দ্রব্য ইত্যাদি কেনা যেতে পারে এই দিন।
ধনতেরাসে কী কী কেনা শুভ নয়
ধনতেরাসের দিন কিছু জিনিস কেনা বা বাড়িতে আনা অশুভ বলে মনে করা হয়। প্রধানত ৭-৮ টি জিনিস কেনা এড়িয়ে চলা উচিত। লোহা বা স্টিলের তৈরি জিনিস, ধারালো বস্তু, কালো রঙের জিনিস, কাঁচের জিনিসপত্র, খালি পাত্র, তেল বা ঘি, প্লাস্টিকের জিনিস, পুরাতন বা ভাঙা জিনিস, জুতো বা চামড়ার জিনিস। জুতো শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এবং চামড়ার জিনিসকে অশুভ মনে করায় এই দিনে এগুলি কেনা এড়িয়ে চলতে বলা হয়।
Home/Astrology/Dhanteras 2025 Buying Tips: সোনা রূপো বাদে ধনতেরাসে এই দ্রব্যাদি কিনলেও পুণ্য হয় সমান সমান! রইল তালিকা