দীপাবলি বা আলোর উৎসব শুরু হয় ধনতেরাসের মাধ্যমে, যা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। এই দিনে মূলত ধন-সম্পদের দেবী মা লক্ষ্মী, ধনের দেবতা কুবের এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির পুজো করা হয়।
ধনতেরাস ২০২৫: তারিখ ও তিথি

২০২৫ সালে ত্রয়োদশী তিথি দুই দিন ধরে থাকবে, যার কারণে ধনতেরাস উদযাপনের তারিখ নিয়ে সামান্য বিভ্রান্তি তৈরি হয়। তবে প্রচলিত নিয়ম এবং পঞ্জিকা অনুসারে প্রদোষ কাল-এ (সূর্যাস্তের পরের সময়) ত্রয়োদশী তিথি থাকলেই সেই দিন ধনতেরাস পালিত হয়। সেই হিসেবে, ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার ধনতেরাস পালিত হবে।
কখন শুরু ও শেষ ত্রয়োদশী তিথি
ত্রয়োদশী তিথি শুরু: ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার, দুপুর ১২টা ১৮ মিনিট থেকে।
ত্রয়োদশী তিথি সমাপ্ত: ১৯ অক্টোবর, ২০২৫, রবিবার, দুপুর ১টা ৫১ মিনিট পর্যন্ত।
ধনতেরাস উদযাপনের প্রধান দিন: ১৮ অক্টোবর, ২০২৫, শনিবার।
পুজোর শুভ মুহূর্ত (প্রদোষ কাল)
ধনতেরাসের পুজো প্রদোষ কাল-এ করাই সবচেয়ে শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। এই সময়টি প্রদোষ এবং বৃষভ (স্থির) লগ্ন দ্বারা নির্ধারিত হয়।
ধনতেরাস পুজো মুহূর্ত (সাধারণ): ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।
সময়কাল: ১ ঘণ্টা ৪ মিনিট।
{{/usCountry}}সময়কাল: ১ ঘণ্টা ৪ মিনিট।
{{/usCountry}}প্রদোষ কাল: ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত।
বৃষভ কাল (স্থির লগ্ন): ১৮ অক্টোবর, ২০২৫, সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন - দীপাবলির আগে পরে ঘর বদলাচ্ছেন বুধ! বাম্পার অফার কেরিয়ারে, প্রেমেও খুলবে কপাল
আরও পড়ুন - ধনতেরাসের দিন শিবলিঙ্গে অর্পণ করুন এই জিনিসগুলি! পূরণ হবে সমস্ত ইচ্ছে
কেনাকাটার শুভক্ষণ
ধনতেরাসে সোনা, রূপা, নতুন বাসনপত্র, বা অন্যান্য মূল্যবান ধাতু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা ঘরে সারা বছর ধরে সমৃদ্ধি নিয়ে আসে।
১৮ অক্টোবর, শনিবার: আপনি পুরো দিন জুড়েই কেনাকাটা করতে পারেন, তবে বৃষভ কাল এবং লাভ যোগে কেনাকাটা সবচেয়ে শুভ।
দিনের শুভ সময় (চৌঘড়িয়া): সকাল ১১টা ৪৫ মিনিট গতে ২টো ৪৭ মিনিট পর্যন্ত।
সন্ধ্যা ও রাতের শুভ সময় (চৌঘড়িয়া): সন্ধ্যা ৭টা ১৬ মিনিট থেকে রাত ৯টা ১১ মিনিট পর্যন্ত।