আগামী বছর ধনতেরাস থেকে দীপাবলি কবে কবে পড়েছে? জেনে নিন ধনতেরাস, ভূত চতুর্দশী, কালীপুজো ও দীপাবলির ২০২৬ সালের তারিখ। জেনে নিন কবে ভাইফোঁটা, সেই তারিখও।

ধনতেরাস ২০২৬: কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে ধন্বন্তরি দেব ও কুবেরের পূজা করা হয়। ধন-সম্পদের বৃদ্ধি ও শুভ সূচনা কামনায় সোনা, রূপা বা নতুন বাসন কেনা শুভ বলে মনে করা হয়।
তারিখ: ৬ নভেম্বর, শুক্রবার।
ভূত চতুর্দশী ২০২৬: কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী, এই দিন চৌদ্দ পুরুষের আত্মা মর্ত্যে নেমে আসেন, তাই অমঙ্গলকে দূর করার জন্য বাংলার ঘরে ঘরে ১৪টি প্রদীপ জ্বালানো হয় এবং ১৪ শাক খাওয়ার রীতি প্রচলিত আছে। অন্য অঞ্চলে এই দিনটিকে নরক চতুর্দশী বা কালী চৌদস বলা হয়।
আরও পড়ুন - Bhai Phonta 2025 Date: ভাইফোঁটা ২০২৫-এ ২২ না ২৩ অক্টোবর? কখন ফোঁটা দেওয়ার শুভমুহূর্ত? জানুন পঞ্জিকামত
আরও পড়ুন - Kali Puja 2025: কালীপুজো ২০২৫-এর অমাবস্যা তিথি কখন শেষ? কতক্ষণ রয়েছে পুজোর মাহেন্দ্রক্ষণ
তারিখ: ৭ নভেম্বর, শনিবার।
{{/usCountry}}তারিখ: ৭ নভেম্বর, শনিবার।
{{/usCountry}}কালীপুজো ও দীপাবলি ২০২৬: কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনটিকে আলোর উৎসব বা দীপাবলি বলা হয়, কারণ সারা দেশে প্রদীপ ও আলো জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। পশ্চিমবঙ্গে প্রধানত মা কালীর পূজা করা হয়, যা শ্যামা পূজা নামেও পরিচিত। দেশের অন্যান্য স্থানে এই দিনে লক্ষ্মী-গণেশের পূজা করা হয়। অমাবস্যা তিথি শুরু হচ্ছে ৮ নভেম্বর বেলা ১১টা ২৭ মিনিট থেকে এবং শেষ হবে ৯ নভেম্বর বেলা ১২টা ৩১ মিনিটে। নিশীথ রাতে (রাত ১১:৩৯ থেকে ১২:৩১ পর্যন্ত) কালীপূজার শুভ সময়।
তারিখ: ৮ নভেম্বর, রবিবার।
ভাইফোঁটা ২০২৬: কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই অনুষ্ঠান হয়। দীপাবলির দুই দিন পর ভাইফোঁটা বা ভাই দুজ উৎসব পালিত হয়। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
তারিখ: ১১ নভেম্বর, বুধবার।