দশভূজা দেবী দুর্গার আরাধনা শেষ হতেই বাংলাজুড়ে দেবী কালীকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু। অনেকেই দীপান্বিতা আমাবস্যার দিন অবশ্য অলক্ষ্মী দূর করে লক্ষ্মীপুজোতেও মেতে থাকেন। বাংলার বাইরে দেশের নানান প্রান্তে এই দিনে দিওয়ালি পালিত হলেও, বাংলায় এই অমাবস্যা তিথিতে পূজিতা হন মা কালী। এই পুজো অমাবস্যা তিথির রাতে হয়। দেখে নিন কালীপুজোর অমাবস্যা কবে পড়ছে।

কালীপুজোর অমাবস্যা কবে পড়ছে-
৮ নভেম্বর ২০২৬ সালে পড়ছে কালীপুজোর অমাবস্যা তিথি। ৮ নভেম্বর রবিবার, ১১ টা ২৭ মিনিটে শুরু হবে এই অমাবস্যা তিথি। বাংলা ক্যালেন্ডার অনুসারে এই তারিখ হল ২২ কার্তিক। নিশীথ রাতে (রাত ১১টা ৩৯ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত) কালীপুজোর শুভ সময়। এই অমাবস্যা তিথি শেষ হবে ৯ নভেম্বর, ২০২৬ সালে দুপুর ১২ টা ৩১ মিনিটে এই তিথি শেষ হবে।
ভাইফোঁটা ২০২৬-
এদিকে, এরপর রয়েছে বাংলার ঘরে ঘরে ভাইফোঁটা উৎসব। ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবারে, বাংলা তারিখ হল ২৪ কার্তিক, সেই দিন রয়েছে ভাইফোঁটা উৎসব। ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া ওই দিন পড়ছে। বলা হচ্ছে, ভাইফোঁটা দেওয়ার শুভ সময় বেলা ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২টা ৪১ মিনিট পর্যন্ত।
ধনতেরাস ২০২৬-
মূলত, দিওয়ালির উৎসব চলে ৫ দিন ধরে। প্রথম দিন কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী। চলতি বছরে ধনতেরাসের তিথি, সকাল ৯ টা ৩০ মিনিটে শুরু হচ্ছে। তিথি শেষ হবে ৭ নভেম্বর সকাল ১১ টা ৪৫ মিনিটে। শুক্রবার ৬ নভেম্বর পালিত হবে ধনতেরাস। ওই দিন ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত, ৬ নভেম্বর সকাল ৬ টা ১৮ মিনিট থেকে শুরু করে, রাত ৮ টা ১০ মিনিট পর্যন্ত রয়েছে। এই দিনে সোনা, রুপো থেকে শুরু করে অনেকেই ঝাড়ু সহ নানান জিনিস কিনে থাকেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
{{/usCountry}}