...
...
Next Story

Dol Purnima date Tithi: দোল পূর্ণিমা ২০২৬র তিথি আজ ন্য়াড়া পোড়ার দিনেই শুরু! থাকবে কতক্ষণ, দেখে নিন পঞ্জিকামত

দোল পূর্ণিমার তিথি আজ কখন তেকে পড়ছে?

Published on: Mar 2, 2026, 15:37:28 IST
By
Prefer HTon Google
Advertisement

দোল পূর্ণিমা ২০২৬ আজ সোমবার বিকেল থেকেই পড়ছে । এদিকে আজ ন্যাড়াপোড়া উৎসবে মাতোয়ারা হতে চলেছে বাংলা। চিরাচরিত নিয়ম মেনে দোলের আগের দিন বিকেলেই পালিত হয় ন্যাড়াপোড়া। এদিকে, বাংলা ছাড়িয়ে দূর দূরান্তে পালিত হয় হোলিকা দহন। পৌরাণিক কাহিনী মেনে এই হোলিকার দহনের মাধ্যমে অশুভের নাশ আর শুভের শুরুর বার্তা নিয়ে আসে এই সময়কাল।

দোল পূর্ণিমা ২০২৬র তিথি আজই শুরু! থাকবে কতক্ষণ, দেখে নিন পঞ্জিকামত (Abhishek saha)
দোল পূর্ণিমা ২০২৬র তিথি আজই শুরু! থাকবে কতক্ষণ, দেখে নিন পঞ্জিকামত (Abhishek saha)

এদিকে, পঞ্জিকা অনুযায়ী তিথি বলছে, আজ বিকেল থেকেই পড়ছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে আর গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে খানিকটা সময়ের দিক থেকে আলাদা। দেখা যাক দুই পঞ্জিকা কী বলছে দোল পূর্ণিমার তিথি নিয়ে।

দোল পূর্ণিমা মানেই সত্যনারায়ণ পুজো হয়ে থাকে বহু বাড়িতেই। ফলত সেক্ষেত্রে পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্ব পূর্ণ। দেখা যাক, এই দোল পূর্ণিমা ২০২৬ তিথি কখন থেকে পড়ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে আজ ১৭ ফাল্গুন, সোমবার অর্থাৎ২ মার্চ এই তিথি পড়ছে। এর সময়কাল বিকেল ৫টা ৫৭ মিনিট। এসেই সময় থেকে এই তিথি পড়ছে। এই তিথি শেষ হবে, ১৮ ফাল্গুন, অর্থাৎ কাল মঙ্গলবার। তিথি শেষ হবে ৩ মার্চ, মঙ্গলবার। সেই দিন বিকেল ৫ টা ৮ মিনিটে এই তিথি শেষ হবে। এছাড়াও গুপ্তপ্রেস পঞ্জিকামতে বলা হচ্ছে, আজ ১৭ ফাল্গুন, সোমবার, ২ মার্চ তিথি শুরু হচ্ছে। আর তিথি শেষ হবে, বিকেল ৫টা ৪২ মিনিট ৩৫ সেকেন্ড। তিথি শেষ হচ্ছে ১৮ ফাল্গুন,৩ মার্চ, মঙ্গলবার। তিথি শেষের সময়কাল বিকেল ৪টে ৫৭ মিনিট ৫৩ সেকেন্ড।

এদিকে, ৩ মার্চ রয়েছে চন্দ্রগ্রহণ। দোলের রঙে সেজে ওঠার দিনেই রয়েছে চন্দ্রগ্রহণের সময়কাল। ফলত, সেই তিথির দিকেও রয়েছে অনেকের নজর।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks