...
...
Next Story

জবা ফুল দিচ্ছেন না তো এই ঠাকুরদের? সামান্য ভুলেও নিজের বিপদ নিজেই ডাকছেন

আপনি কি জানেন কিছু ভগবানকে জবা ফুল, বিশেষ করে লাল জবা দেওয়া উচিত নয় বলে মনে করেন পুরোহিতরা। কারণ তাঁদের প্রিয় ফুল আলাদা এবং জবা ফুল তাঁদের রুষ্ট করতে পারে।

Published on: Oct 27, 2025, 19:00:01 IST
Advertisement

প্রায় প্রতিটি গৃহিণীই নিজের বাড়ির ছাদে বা ব্যালকনিতে জবা গাছ লাগান। আর যেহেতু আমাদের আবহাওয়ায় সারা বছরই পাওয়া যায় জবা ফুল, তাই বেশিরভাগই ঠাকুরের সিংহাসন সাজান এই ফুলেই। কিন্তু আপনি কি জানেন কিছু ভগবানকে জবা ফুল দেওয়া উচিত নয় বলে মনে করেন পুরোহিতরা। কারণ তাঁদের প্রিয় ফুল আলাদা এবং জবা ফুল তাঁদের রুষ্ট করতে পারে।

কোন ঠাকুরকে দেওয়া যাবে না লাল রঙের জবা ফুল?
কোন ঠাকুরকে দেওয়া যাবে না লাল রঙের জবা ফুল?

কোন কোন ঠাকুরকে জবা ফুল দেওয়া উচিত নয়?

শিব ঠাকুর: শিবের পূজায় সাধারণত আকন্দ, ধুতুরা, নাগকেশর এবং নীলকণ্ঠ ফুল দেওয়া হয়। শিব ঠাকুরকে তাই লাল রঙের জবা ফুল দেওয়া এড়িয়ে চলুন।

শ্রীকৃষ্ণ: ভগবান শ্রীকৃষ্ণকে জবা ফুল দেওয়াও এড়িয়ে চলুন। কারণ শ্রীকৃষ্ণের প্রিয় ফুল হল কদম্ব, জুঁই বা গোলাপ।

লক্ষ্মী ঠাকুর: অনেকেই ভুলবশত লক্ষ্মীঠাকুরকে জবা ফুল দেন। তবে শুনলে অবাক হবেন লক্ষ্মী ঠাকুরকে লাল জবা দেওয়া এড়িয়ে চলাই ভালো। পদ্মফুল, শিউলি, বা সাদা জবা দিন দেবী লক্ষ্মীকে।

কোন ঠাকুরকে জবা ফুল অর্পণ করবেন:

গণেশ ঠাকুরের প্রিয় ফুল হল লাল জবা ফুল। বজরংবলীকে সন্তুষ্ট করতেও লাল জবা দিতে পারেন। লাল জবা কালীঠাকুরের পূজার একটি অপরিহার্য অঙ্গ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবীর চরণে ১০৮টি জবা ফুল অর্পণ করলে মনোস্কামনা পূরণ হয়।

অন্য দিকে, মা সরস্বতীকে দিতে পারেন সাদা রঙের জবা ফুল। কাম ও ক্রোধ নাশের জন্য শিবের পুজোয় সাদা জবা ব্যবহার করা যেতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks