...
...
Next Story

বারবার হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে? অশুভ ঘটনার ইঙ্গিত নয় তো?

অনেক সময় অসাবধানতায় হাত থেকে জিনিস পড়ে যায়। এটি খুব স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু যদি ঘন ঘন এই ব্যাপারটি হতে থাকে তাহলে সেটি অশুভ বলে মনে করা হয়। এমন কিছু জিনিস আছে যেটি যদি বারবার হাত থেকে পড়ে যায় তাহলে বাস্তুশাস্ত্রমতে তা অত্যন্ত অশুভ।

Published on: Jan 21, 2026, 19:00:56 IST
Advertisement

অনেক সময় অসাবধানতায় হাত থেকে জিনিস পড়ে যায়। এটি খুব স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু যদি ঘন ঘন এই ব্যাপারটি হতে থাকে তাহলে সেটি অশুভ বলে মনে করা হয়। এমন কিছু জিনিস আছে যেটি যদি বারবার হাত থেকে পড়ে যায় তাহলে বাস্তুশাস্ত্রমতে তা অত্যন্ত অশুভ।

একনজরে দেখে নিন কোন কোন জিনিস হাত থেকে পড়ে যাওয়া ভালো নয়

বারবার হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে?
বারবার হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে?

নুন: বাস্তুশাস্ত্র মতে হাত থেকে যদি বারবার নুন পড়ে যায় তাহলে দাম্পত্য জীবনে কলহ তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে দুরত্ব তৈরি হতে পারে কারণ নুন শুক্র এবং চন্দ্রের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাই নুন পড়ে গেলে জানবেন দাম্পত্য জীবন আগামী দিনে সংকটে থাকবে।

তেল: বাস্তুশাস্ত্র মতে সরষের তেল এবং তিল শনি গ্রহের অধিপতি তাই হাত থেকে যদি বারবার তেল পড়ে যায় তাহলে বুঝতে হবে শনিদেব আপনার ওপর কুপিত রয়েছেন। এর ফলে আপনি আর্থিক সংকটের মুখে পড়তে পারেন এবং অনেক কাজ আটকে যেতে পারে।

পুজোর থালা: বারবার যদি হাত থেকে পুজোর থালা পড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার উপর ঈশ্বর রুষ্ট হয়েছেন। এতে বড়সড়ো ক্ষতির ইঙ্গিত আসে বলে মনে করা হয়। তাই বারবার পুজোর থালা হাত থেকে পড়ে গেলে বুঝতে হবে আগামী দিনে আপনি বড়সড় বিপদে পড়তে চলেছেন।

দুধ: দুধের সঙ্গে চাঁদের সম্পর্ক রয়েছে তাই বারবার দুধ যদি পড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার জীবনে মানসিক অশান্তি এবং আর্থিক ক্ষতি আসতে চলেছে। এর ফলে পরিবারের কোন সদস্য গুরুতর অসুস্থ হতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks