মাঝে মাত্র একটা সপ্তাহ। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আসছে দুর্গাপুজো ২০২৬। ১৭ অক্টোবর সপ্তমী। তার আগে মহাষষ্ঠীতেই দেবীর বোধন হবে। আর তার সাথেই চলতি বছরে দুর্গাপুজোর উৎসবের ঢাকে পড়ে যাবে কাঠি! আর দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং এর পালা, অষ্টমীর অঞ্চলীর পালা, আর সন্ধিপুজোর সময়কালের খোঁজ নেওয়ার পালা! চলতি বছরে সন্ধিপুজো কখন, তা নিয়ে রয়েছে বহু জল্পনা। দেখে নেওয়া যাক, বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকামতে কোন সময়ে রয়েছে দুর্গাপুজো ২০২৬ সন্ধিপুজোর পালা!

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, চলতি বছরে রবিবার, ৩০ আশ্বিন ১৮ অক্টোবর পড়েছে অষ্টমী তিথি। তিথি শুরু হচ্ছে, ভোর ৫টা ৫২ মিনিট ১০ সেকেন্ডে। তিথি শেষ হবে সোমবার ১৯ অক্টোবর, ২০২৬-এ সকাল ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ডে।
পঞ্জিকা বলছে, পূর্বাহ্ণ ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে কিন্তু সন্ধিপূজানুরোধে ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে। কালবেলানুরোধে ৭টা ৩ মিনিট ৫৬ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ এবং মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা। বীরাষ্টমী এবং মহাষ্টমী ব্রতোপবাস। সেদিন সকাল, ৭টা ২৫ মিনিট ১৫ সেকেন্ড থেকে সন্ধিপূজা আরম্ভ। সকাল ৭টা ৪৯ মিনিট ১৫ সেকেন্ড থেকে সময় অনুসারে বলিদান। ৮টা ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে সন্ধপুজো শেষ হবে।
এদিকে, বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে, রবিবার, ১ কার্তিক, ১৮ অক্টোবর অষ্টমী তিথি আরম্ভ। সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে অষ্টমী তিথি। তিথি শেষ হবে সোমবার ২ কার্তিক, ১৯ অক্টোবরে। সকাল সকাল ১০টা ৫২ মিনিটে শেষ হবে তিথি। পঞ্জিকা বলছে, সকাল ১০টা ২৮ মিনিট গতে সন্ধিপূজা আরম্ভ। বলিদান, সকাল ১০টা ৫২ মিনিট গতে। সকাল ১১টা ১৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন। শ্রীশ্রী কালিকা দেব্যাবির্ভাব। মহিষমর্দিনী দেব্যাবির্ভাব। মহারাত্রি নিমিত্তানুষ্ঠান। কুমারী পূজা।
উল্লেখ্য, সন্ধিপুজোর সমাপন মানেই, নবমী তিথি শুরু। আর নবমী মানেই সেই একই আহ্বান, ‘যেও না নবমী নিশি’। নবমীর ঢাকের তালে, ধুনুচি নাচের আয়োজনের মাঝে এরপর চলে আসে দশমী। আর দশমীর সিঁদুর খেলা, মিষ্টিমুখের সঙ্গেই শুরু হয়ে যায়, একবার ফের একবছরের অপেক্ষার পালা! দিকে দিকে রব ওঠে, ‘আসছে বছর আবার হবে’!
{{/usCountry}}উল্লেখ্য, সন্ধিপুজোর সমাপন মানেই, নবমী তিথি শুরু। আর নবমী মানেই সেই একই আহ্বান, ‘যেও না নবমী নিশি’। নবমীর ঢাকের তালে, ধুনুচি নাচের আয়োজনের মাঝে এরপর চলে আসে দশমী। আর দশমীর সিঁদুর খেলা, মিষ্টিমুখের সঙ্গেই শুরু হয়ে যায়, একবার ফের একবছরের অপেক্ষার পালা! দিকে দিকে রব ওঠে, ‘আসছে বছর আবার হবে’!
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )