...
...
Next Story

Durga Puja 2026 Devi Arrival Departure: ২০২৬-এ মা দুর্গার আগমন, গমন কিসে? ইরান-US যুদ্ধের মাঝে পঞ্জিকামতে কোন ইঙ্গিত!

দুর্গাপুজো ২০২৬ সালে ১৫ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে মহাপঞ্চমী। ১৬ অক্টোবর, শুক্রবার মহাষষ্ঠী পালিত হবে। শনিবার, ১৭ অক্টোবর পড়েছে মহাসপ্তমী। মহাঅষ্টমী ১৮ অক্টোবর পড়েছে রবিবার দিনটি।

Published on: Jul 09, 2026 03:11 PM IST
Advertisement

২০২৬ সালের দুর্গাপুজো ঘিরে এবার শুরু হতে চলেছে কাউন্টডাউন! কারণ সামনেই রথযাত্রা। আর রথযাত্রা মানেই বাংলার দিকে দিকে খুঁটি পুজোর আয়োজন শুরু। আর সেই খুঁটি পুজো মানেই শুরু হবে দুর্গাপুজোর কাউন্টডাউন। উমাকে রাজকীয়ভাবে বরণ করে নিতে বাংলা সহ গোটা বিশ্বের নানান প্রান্তের বাঙালিরা মেতে উঠতে চলেছেন প্রস্তুতিতে। চলতি বছরে আবার সপ্তমী, অষ্টমী রয়েছে উইকেন্ডে। সব মিলিয়ে বাঙালির নজর রয়েছে দুর্গাপুজোর ক্যালেন্ডারের দিকে। তবে এরই মাঝে ইরান বনাম আমেরিকা সংঘাত বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই সংঘাত কতদিন চলবে, তা নিয়ে দিকে দিকে জল্পনা। এই যুদ্ধ পরিস্থিতির মাঝে দেখে নেওয়া যাক, আসন্ন সময়কাল সম্পর্কে দেবী দুর্গার ২০২৬ সালের শরতে আগমন, গমন নিয়ে কী বলছে পঞ্জিকা।

২০২৬-এ মা দুর্গার আগমন, গমন কীসে? ইরান-US যুদ্ধের মাঝে পঞ্জিকামতে কোন ইঙ্গিত!
২০২৬-এ মা দুর্গার আগমন, গমন কীসে? ইরান-US যুদ্ধের মাঝে পঞ্জিকামতে কোন ইঙ্গিত!

দুর্গাপুজো ২০২৬ নির্ঘণ্ট-

দুর্গাপুজো ২০২৬ সালে ১৫ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে মহাপঞ্চমী। ১৬ অক্টোবর, শুক্রবার মহাষষ্ঠী পালিত হবে। শনিবার, ১৭ অক্টোবর পড়েছে মহাসপ্তমী। মহাঅষ্টমী ১৮ অক্টোবর পড়েছে রবিবার দিনটি। ফলত, এবার পুজোয় সপ্তমী, অষ্টমী রয়েছে উইকেন্ডে। মহানবমী পড়েছে মঙ্গলবার, ১৯ অক্টোবর। দশমী তিথি পড়েছে বুধবার, ২০ অক্টোবর। চলতি বছরের মহালয়া ১০ অক্টোবর।

দেবীর আগমন ও গমন-

দেবীর আগমন, গমন কীসে হবে, তা নির্ভর করে সেই বছরের দুর্গাপুজোর সপ্তমী ও দশমী তিথি, সপ্তাহের কোন বারটিতে পড়ছে, তার ওপর। চলতি বছরে সপ্তমী পড়ছে শনিবার। দেবীর আগমন ২০২৬ সালে ঘোটকে। চলতি বছরে দশমী তিথি পড়ছে বুধবার। দেবীর গমন হবে নৌকায়।

দেবীর আগমন চলতি বছরে ঘোটকে রয়েছে। এর ফল ছত্রভঙ্গ বসুন্ধরা। মনে করা হয় ঘোটক বা ঘোড়ায় যদি দেবীর আগমন হয়, তাহলে তা সাময়িক অস্থিরতা তৈরি করে। এতে সামাজিক, রাজনৈতিক অশান্তি তৈরি হতে পারে বলেও ইঙ্গিত থাকে।

কোন বাহনে কী ইঙ্গিত?

দেবীর বাহন হিসাবে দোলা থাকলে, তা মহামারীর ইঙ্গিত দেয় বলে মনে করা হয়। নৌকা, যদি বাহন হয়, তাহলে শস্যবৃদ্ধির ইঙ্গিত যেমন থাকে, তেমনই জলবৃদ্ধির ইঙ্গিতও থাকে। গজ বা হাতি হল সমৃদ্ধি, শান্তির প্রতীক, ফলত এই গজ বা হাতি দেবীর বাহন হলে ফল হয় সমৃদ্ধি। ঘোটক বা ঘোড়া যদি বাহন হয়, তাহলে অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থাকে ইঙ্গিত করে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe