নবমীর রাত থেকেই ঢাকের বোল জানান দিয়ে দেয় এবার উমার ঘরে ফেরার পালা শুরু হচ্ছে। দশমীর সকাল হতেই দিকে দিকে ঢাকের তাল ইঙ্গিত দেয়, আবারও এক বছরের অপেক্ষা! আর দেবীর বিসর্জনের সময় দিকে দিকে ধ্বনিত হতে থাকে, সেই চেনা বুলি, ‘আসছে বছর.. আবার হবে।’ দশমী মানেই বিষাদের সুর! সিঁদুর খেলার আসরের আগে, দেবীকে বরণ করে কানে কানে বলে দেওয়ার পালা, ‘আবার এসো মা!’ এভাবেই চিরাচরিত পদ্ধতিতে বাঙালি পালন করে আসছে দুর্গোৎসব, আর প্রতি বছর নতুন অপেক্ষা যেন থাকে আরও একবার উৎসবকে নতুনত্বে ভরিয়ে উদযাপন করার, আরও একবার দেবীর পুজো ঘিরে উৎসাহে ভরে ওঠার! এবার অপেক্ষা শুরু ২০২৭ দুর্গাপুজোর। দেখে নেওয়া যাক, আসন্ন বছরে কবে পড়ছে দুর্গাপুজোর তারিখ।

দৃক পঞ্চাঙ্গ অনুসারে, আগামী বছর ২০২৭ সালে মহালয়া পড়ছে ৩০ সেপ্টেম্বর। সেই বারের মহালয়ার তিথি শুরু হবে, ২৯ সেপ্টেম্বর ২০২৭ সালের সকাল ১০ টা ৫৪ মিনিটে। আর তিথি শেষ হবে ৩০ সেপ্টেম্বর ২০২৭ সালে সকাল ৮ টা ০৫ মিনিটে। এদিকে, আসন্ন বছরে দুর্গাপুজোর মহাষষ্ঠী তিথি পড়ছে ৫ অক্টোবর। দিনটি মঙ্গলবার। মহাসপ্তমী তিথি পড়ছে ৬ অক্টোবর, দিনটি বুধবার। এরপর মহাষ্টমী তিথি ৭ অক্টোবর রয়েছে। সেই দিনটি বৃহস্পতিবার। মহানবমী তিথি ৮ অক্টোবর রয়েছে, দিনটি শুক্রবার। দশমী ও সিঁদুরখেলা ১০ অক্টোবর, রবিবার পড়েছে।
আজ দশমীর দিন সিঁদুরখেলা, ঘরের মেয়ে উমাকে বরণ করার পর থেকেই বাংলার আকাশ বাতাসে ভাসবে বিষাদের সুর। ফের একবছরের অপেক্ষার পালা। তারপর ফের একবার আসবেন দেবী দুর্গা। আর সেই আসার অপেক্ষার দিকে তাকিয়ে আগামী বছর ২০২৭ সালে দুর্গাপুজোর তারিখের দিকে তাকিয়ে সকলে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
{{/usCountry}}