...
...
Next Story

FIFA World Cup 2026 prediction:মেসির আর্জেন্টিনাকে নিয়ে ঘানার ‘উইচ ডক্টর’র বিস্ফোরক ভবিষ্যদ্বাণী! WC ঘিরে বড় ইঙ্গিত

Prediction on FIFA World Cup 2026: ইতিমধ্যেই বিশ্বকাপে কার্যত স্বপ্নের দৌড়ে রয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার মেসি। প্রথম ম্যাচ থেকেই মেসি কার্যত হৃদয় জয় করতে শুরু করেছেন তাঁর ভক্তকূলের!

Published on: Jun 30, 2026, 16:01:01 IST
Advertisement

ইতিমধ্যেই ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতেই ঘানার ওঝা হিসাবে পরিচিত ‘উইচ ডক্টর’র একের পর এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী এসেছে। ইতিমধ্যেই তিনি পর্তুগালের সুপারস্টার ফুটবলার রোনাল্দোকে দিয়ে দিয়েছিলেন অভিশাপ। ঘানার বিরুদ্ধের ম্যাচে ইংল্যান্ডের হ্যারি কেনের ওপর বর্ষিত হয়েছে ঘানার উইচ ডক্টর নানা কাউকু বনসামের অভিশাপ। এবার তিনি মুখ খুলেছেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে নিয়ে!

মেসির টিমকে নিয়ে ঘানার ‘উইচ ডক্টর’র বিস্ফোরক ভবিষ্যদ্বাণী! এবার অভিশাপ কাকে? (AP Photo/Charlie Riedel) (AP Photo/Charlie Riedel)
মেসির টিমকে নিয়ে ঘানার ‘উইচ ডক্টর’র বিস্ফোরক ভবিষ্যদ্বাণী! এবার অভিশাপ কাকে? (AP Photo/Charlie Riedel) (AP Photo/Charlie Riedel)

ইতিমধ্যেই বিশ্বকাপে কার্যত স্বপ্নের দৌড়ে রয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। প্রথম ম্যাচ থেকেই মেসি কার্যত হৃদয় জয় করতে শুরু করেছেন তাঁর ভক্তকূলের! এরই মাঝে ঘানার ওই ওঝা নানা কাউকু বনসামের দাবি, বিশ্বকাপের রাউন্ড ৩২র ম্যাচ থেকে নাকি বাদ পড়ে যাবে আর্জেন্টিনা! উইচ ডক্টকের অভিশাপ নাকি আর্জেন্টিনার ওপর বর্ষিত হয়েছে বলে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট দাবি করছে। সেই পোস্ট তুলে ধরে 'সানডে গার্ডিয়ান'ও তার প্রতিবেদন প্রকাশ্যে এনেছে। সামনেই রয়েছে কেপ ভার্দের বিরুদ্ধে মেসির আর্জেন্টিনার নক আউট ম্যাচ। ইতিমধ্যেই নক আউটের পর্যায়ে ব্রাজিল তার কাঙ্খিত জয় পেয়ে গিয়েছে। ফলত, বিশ্বকাপে এবার সকলের চোখ রয়েছে ২০২৬ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। এবারও তারা বিশ্বকাপ জিততে পারে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা! তারই মাঝে ঘানার ওঝার দাবি, কেপ ভার্দেই, আর্জেন্টিনাকে নাকি নক আউট পর্যায়ের ওই ম্যাচে হারিয়ে, মেসিদের বিশ্বকাপ থেকে ছিটকে দেবে!

( বি.দ্র- এই প্রতিবেদন মান্যতা নির্ভর। কোনও রকমের কুসংস্কারকে সমর্থন করে না হিন্দুস্তান টাইমস বাংলা। এই প্রতিবেদনের তথ্যের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe