...
...
Next Story

Chandra Grahan Lucky Zodiac signs: দুশ্চিন্তার দিন শেষ! চন্দ্রগ্রহণ থেকেই ভাগ্য ঘুরবে ধনু সহ একঝাঁক রাশির

চন্দ্রগ্রহণ রয়েছে ৩ মার্চ ২০২৬এ। সেই সময় থেকেই ভাগ্য ঘুরবে বহু রাশির।

Published on: Feb 26, 2026, 15:04:16 IST
By
Prefer HTon Google
Advertisement

২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। চন্দ্রগ্রহণ রয়েছে ৩ মার্চ ২০২৬এ। এদিকে, জ্যোতিষমতে বলা হচ্ছে, এই চন্দ্রগ্রহণের দিন থেকেই ভাগ্য ঘুরে যাবে একাধিক রাশির জাতক জাতিকার। আসন্ন চন্দ্রগ্রহণ লাগতে চলেছে সূর্যের স্বামীত্বে থাকা রাশিতে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবে। লাকি কারা?

জ্যোতিষমতে দেখে নিন চন্দ্রগ্রহণের সময় থেকে আপনার ভাগ্যে কী রয়েছে?
জ্যোতিষমতে দেখে নিন চন্দ্রগ্রহণের সময় থেকে আপনার ভাগ্যে কী রয়েছে?

মেষ

এই রাশির স্বামীত্বের গ্রহ হলেন মঙ্গল। আর সূর্যের সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো। সেই জায়গা থেকে মেষ রাশির এই চন্দ্রগ্রহণের সময়কাল খুবই লাভদায়ক। রয়েছে উন্নতির সুযোগ। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার ভালোর দিকে যাবে। পদোন্নতিও হতে পারে। নতুন কোনও দায়িত্বও পেতে পারেন। মান সম্মান বৃদ্ধি পেতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পেতে আরম্ভ করবেন।

সিংহ

কর্মস্থলে আপনার নেতৃত্ব হু হু করে বেড়ে যাবে। আপনমার নেতৃত্ব আলাদা চমক দিতে চলেছে। চাকরিরতরা কর্মক্ষেত্রে সমাদর পেতে পারেন। কোনও বড় প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। তবে বিনিয়োগ বুঝেল শুনে করতে হবে। রাগ, অভিমান হলে, নিজেকে সংযত করতে হবে।

ধনু

আপনাদের জন্য চন্দ্রগ্রহণ খুবই লাভপ্রদ হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। আটকে থাকা টাকা হাতে ফের পাওয়ার যোগ তৈরি হতকে পারে। কেরিয়ার নতুন কোনও দিশা পাবে। আপনার আধ্যাত্মিক রুচি বাড়বে। আর মানসিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। কর্মস্থলে আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে। দেশ বিদেশে যাত্রা করতে পারেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe