Gajakeshari yog: গজকেশরী রাজযোগ, জ্যোতিষমতের যোগগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। এই এপ্রিল মাসেই আসছে গজকেশরী যোগ। এই গজকেশরী রাজযোগের ফলে ২১ এপ্রিল থেকে বহু রাশির ভাগ্যে সুসময় আসতে পারে। বলছে জ্যোতিষমত। গজকেশরী যোগ, চন্দ্র আর দেবগুরু বৃহস্পতির যুতিতে তৈরি হয়। জ্যোতিষমতে, চন্দ্র হলেন যাত্রা, সুখ শান্তি, ধন সম্পত্তি, রক্তজনিত ক্ষেত্রের কারক। আর দেবগুরু বৃহস্পতি হল সন্তান, সম্পত্তি, শিক্ষা, ধার্মিক ক্ষেত্রের কারক। এই দুই গ্রহের যুতি ২১ এপ্রিল দুপুর ১ টায় হচ্ছে বলে বহু জ্যোতিষমতের দাবি। তার ফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

মিথুন
এই রাজযোগ আপনার কেরিয়ারের দিক থেকে ভালো সময় আনবে। প্রমোশন বা নতুন কোনও কাজের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। ব্যবসায় নতুন কনট্র্যাক্ট পেতে পারেন, যা অংশীদারির জন্য লাভদায়ক। আপনার সংযোগের দক্ষতা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার মান সম্মান বাড়তে পারে। বিবাহিতদের জীবন ভালোর দিকে যেতে পারে, দাম্পত্যে সুখ শান্তি আসবে। তবে অত্যধিক আত্মবিশ্বাসের বশে কোনও ভুল সিদ্ধান্ত নেবেন না।
কন্যা
এবার কেরিয়ারে স্থিরতা আসতে পারে। আপনার ভাগ্যের সঙ্গত পাবেন। দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে রয়েছে, তা পূরণের সুযোগ পাবেন। কেরিয়ারে কোনও কাঙ্খিত স্থিরতা আসবে। নতুন কোনও চাকরির সুযোগ মিলতে পারে। দেশ বিদেশের যাত্রা করতে পারবেন। ধার্মিক ও মাঙ্গলিক কোনও কাজ করতে পারেন।
সিংহ
গজকেশরী রাজযোগ, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভদায়ী। ব্যবসায় কোনও বড় সিদ্ধান্ত আপনার জন্য লাভদায়ী হতে পারে। বিনিয়োগে লাভ হতে পারে। আয়ের নতুন নতুন রাস্তা খুলতে পারে। সন্তানের সঙ্গে জড়িত কোনও ভালো খবর পেতে পারেন।তবে সংযম ধরে রাখতে হবে। কোনও কাজে অহংকার করবেন না। তাড়াহুড়ো করে কোনও কাজ করলে ক্ষতি হতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
{{/usCountry}}