Ganga Saptami 2026: ২৩ এপ্রিল ২০২৬ সালে রয়েছে পশ্চিমবঙ্গ বিধামসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। এদিকে, জ্যোতিষ মাহাত্ম্য বলছে, সেই দিন অত্যন্ত শুভ দিন। সেই দিনই পড়ছে গঙ্গাসপ্তমী। হিন্দুশাস্ত্র অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিতে এই গঙ্গাসপ্তমী তিথিটি পড়ে। চলতি বছরে অক্ষয় তৃতীয়া কেটে যাওয়ার পর, গঙ্গাসপ্তমী পড়ছে পূর্ণিমার আগে। দেখে নেওয়া যাক, এই তিথি সম্পর্কে কিছু তথ্য।

বৈশাখের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে গঙ্গা সপ্তমী তিথি পালিত হয়। চলতি বছরে এই তিথি ২২ এপ্রিল রাত ১০ টা ৪৮ মিনিটে শুরু হবে। আর ২৩ এপ্রিল রাত ৮ টা ৪৯ মিনিট পর্যন্ত চলবে। সনাতন ধর্ম যেহেতু সমস্ত তিথি উদয়া তিথি অনুসারে পালন করে, তাই সেই সময়ই এই তিথি পালিত হবে। এই দিনে স্নানের জন্য ব্রহ্ম মুহূর্তকে বেছে নেওয়া হয়। এই ব্রহ্ম মুহূর্ত ভোর ৪ টে ২০ মিনিট থেকে শুরু করে ভোর ৫ টে ০৪ মিনিট পর্যন্ত চলবে। এই সময় হিন্দুধর্মের মান্যতা অনুসারে অনেকে এই সময় অনেকেই স্নান ও দান করে থাকেন। এই দিনে গঙ্গাপুজোরও আলাদা মাহাত্ন্য রয়েছে। এই দিনে গঙ্গাপুজোর শ্রেষ্ঠ সময় বেলা ১১ টা ০৮ মিনিট থেকে দুপুর ১ টা ৩৮ মিনিট পর্যন্ত রয়েছে।
মনে করা হয়, আধ্যাত্মিক দিক থেকে এই সময়কাল অত্যন্ত ফলদায়ী। মান্যতা রয়েছে, এই সময় গঙ্গায় স্নান করলেস সমস্ত পাপ ধুয়ে গিয়ে মোক্ষ লাভ হয়। অনেকে এই সময় গঙ্গায় প্রদীপ ভাসিয়ে পূর্বপুরুষদের প্রণাম করে থাকেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
{{/usCountry}}