...
...
Next Story

হাতের তালুতে এই চিহ্ন থাকলে পাল্টে যেতে পারে ভাগ্য, দেখুন তো আপনার হাতে আছে?

কথাতেই আছে, হাতের রেখায় যা একবার উঠে যায় তা কোনওদিন মুছে যায় না। জন্ম থেকেই এই হাতের রেখায় লুকিয়ে থাকে মানুষের ভাগ্য। হাতে আঁকা প্রতিটি রেখার একটি নিজস্ব অর্থ রয়েছে। আপনার হাতের রেখায় যদি ত্রিশূল প্রতীক ফুটে ওঠে তাহলে মনে রাখবেন আপনি ভগবান শিবের আশীর্বাদ ধন্য।

Published on: Dec 1, 2025, 16:15:01 IST
Advertisement

কথাতেই আছে, হাতের রেখায় যা একবার উঠে যায় তা কোনওদিন মুছে যায় না। জন্ম থেকেই এই হাতের রেখায় লুকিয়ে থাকে মানুষের ভাগ্য। হাতে আঁকা প্রতিটি রেখার একটি নিজস্ব অর্থ রয়েছে। আপনার হাতের রেখায় যদি ত্রিশূল প্রতীক ফুটে ওঠে তাহলে মনে রাখবেন আপনি ভগবান শিবের আশীর্বাদ ধন্য।

ত্রিশূল প্রতীকের অর্থ কী?

হাতের তালুতে এই চিহ্ন থাকলে পাল্টে যেতে পারে ভাগ্য
হাতের তালুতে এই চিহ্ন থাকলে পাল্টে যেতে পারে ভাগ্য

তিনটি রেখা দ্বারা গঠিত ত্রিশূল যদি আপনারা হাতের রেখায় ফুটে ওঠে তাহলে মনে করতে হবে আপনি আধ্যাত্মিকতা শক্তি এবং সুরক্ষার প্রতীক। এই সমস্ত মানুষ অতি ধৈর্য এবং শান্তভাবে প্রতিটি কঠিন পরিস্থিতিতে কাটিয়ে ওঠে। প্রত্যেকটি পরিস্থিতিতে পরিবারকে সমর্থন করেন এনারা। ব্যক্তিগত জীবনে সৃজনশীল ভারসাম্যপূর্ণ এবং বুদ্ধিমান হন এই ত্রিশূলধারী জাতক-জাতিকারা।

বিভিন্ন অংশে ত্রিশূলের অর্থ:

আপনার যদি জীবনরেখায় ত্রিশূল আঁকা থাকে তাহলে বুঝতে হবে আপনার জীবন নিরাপদ এবং সুষম। এই ধরনের ব্যক্তিরা শারীরিকভাবে শক্তিশালী হন এবং যে কোনও স্বাস্থ্য সমস্যা থেকে দ্রুত কাটিয়ে ওঠেন। ক্লান্ত অথবা কঠিন সময়েও এনারা এগিয়ে যেতে সক্ষম হন।

মাথার রেখায় ত্রিশূল: মাথায় রেখায় যদি ত্রিশূল থাকে তাহলে মনে রাখতে হবে আপনি অত্যন্ত ব্যাতিক্রমী মানসিকতার ব্যক্তি। এই চিহ্নে প্রভাব একজন ব্যক্তিকে স্পষ্ট, গভীর এবং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনার অধিকারী করে তোলে। এই সমস্ত মানুষ শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং সৃজনশীল দিকে বিশেষভাবে সাফল্য অর্জন করেন।

বৃহস্পতিতে ত্রিশূল: বৃহস্পতি পর্বতে যদি ত্রিশূল থাকে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেটি। এই ধরনের ব্যক্তিরা সমাজে বিশেষভাবে সম্মান পান এবং খুব তাড়াতাড়ি উচ্চপদে পৌঁছে যান। এই ব্যক্তিরা নির্দেশনা দেওয়ার এবং অনুপ্রাণিত করার ক্ষমতা রাখেন। সমস্ত ক্ষেত্রে দুর্দান্ত সফলতা অর্জন করেন এই ব্যক্তিরা।

সূর্য পর্বতে ত্রিশূল: সূর্য পর্বতে যদি ত্রিশূল থাকে তাহলে জানতে হবে এই ব্যক্তিরা শিল্প, সংগীত অভিনয় এবং লেখালেখি বিষয়ে প্রচন্ড খ্যাতি অর্জন করতে পারেন। সমাজে স্বীকৃতি ও প্রশংসিত হন এই ব্যক্তিরা। আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকে এদের।

শুক্র পর্বতে ত্রিশূল: শুক্র পর্বতে ত্রিশূল প্রেম এবং সৌন্দর্যের প্রতীক। এই ধরনের ব্যক্তিরা আন্তরিকভাবে সমস্ত সম্পর্ক লালন করেন এবং সঙ্গীকে সম্মান করেন। বৈবাহিক জীবনে প্রেম সুখ এবং ভারসাম্য বজায় রাখতে পারেন এই ব্যক্তিরা।

চাঁদ পর্বতে ত্রিশূল: চাঁদ পর্বতে ত্রিশূল থাকলে মনে করা হয় এই ব্যক্তিরা অত্যান্ত রহস্যময় এবং আধ্যাত্মিক হয়ে থাকেন। এই ব্যক্তি অন্তর্দৃষ্টির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। টেকনো কল্পনা শক্তি এবং সৃজনশীলতার অধিকারী হন এই ব্যক্তিরা।

মঙ্গল পর্বতে ত্রিশূল: মঙ্গল পর্বতে এই চিহ্ন থাকলে মনে করতে হবে আপনি একজন সাহসী নির্ভীক এবং দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি। জীবনের কঠিন পরিস্থিতিতে আপনারা হাল ছেড়ে দেন না, বিজয়ী হওয়ার চেষ্টা করেন। খেলাধুলা, পুলিশ, সামরিক বাহিনী বা প্রশাসনের ক্ষেত্রে অথবা ঝুঁকিপূর্ণ চাকরিতে সাফল্যের সম্ভাবনা থাকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks