এপ্রিল পড়তেই জ্যোতিষমত বলছে, চলতি মাসে একের পর এক যোগ রয়েছে। যা বিভিন্ন রাশির জাতক জাতিকার জন্য লাভের যোগ শুরু করতে চলেছে। একাধিক রাশির জাতক জাতিকারা তার ফলে লাভের মুখ দেখতে চলেছেন। বর্তমানে শুক্র, মেষ রাশিতে রয়েছেন। বরুণ রয়েছেন মীন রাশিতে। আর এই অবস্থানের ফলে তৈরি হচ্ছে অর্ধকেন্দ্র যোগ। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কাদের ভাগ্যে সুখের সময় রয়েছে, তা দেখা যাক।

১৪ এপ্রিল সকাল ৭ টা ৪৫ মিনিটে শুক্র আর বরুণ, একজন আরেকজনের দিকে ৪৫ ডিগ্রি কোণ করে থাকবেন। তারফলে তৈরি হবে অর্ধকেন্দ্র যোগ। এই যোগ বহু রাশিকে সুখের সময় এনে দেবে। কারা লাকি? দেখে নিন।
মেষ
এই সময় সমাজ থেকে মান সম্মান পাবেন। ব্যবসা আর চাকরি থেকে বেশ লাভ হবে। চাকরিরত জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভ পাবেন। আপনার দ্বারা কিছু পরিশ্রমের প্রশংসা বিভিন্ন দিকের প্রশংসাকে টানবে। আপনার কাজ নিয়ে অফিসের বড় কর্তারা খুশি থাকবেন। ব্যবসায় লাভ হবে। আপনার কোনও কাজে কোনও বড় দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। আপনার রণনীতি, রণ কৌশল সাফল্য দেবে, স্বাস্থ্যও ভালো থাকবে। ব্যবসাতেও আসবে লাভের যোগ। বৈবাহিক জীবনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন।
বৃষ
কোথাও যাত্রা করতে পারেন। আপনার বিলাসী জীবন ভালোর দিকে যাবে। মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসায় একাগ্রতার সঙ্গে কাজ করলেই পাবেন সাফল্য। দীর্ঘদিনের কোনও আর্থিক সমস্যা আপনাকে যদি জ্বালায়, তাহলে তা থেকে পাবেন মুক্তি। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
কুম্ভ
{{/usCountry}}কুম্ভ
{{/usCountry}}ভালো সময়ের সূটনা হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। যে পদক্ষেপ করবেন, সেই পদক্ষেপেই আসবে লাভ। দারুন ভালো কিছু ঘটতে পারে। দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক দেখা যাবে। দাম্পত্যের সম্পর্ক আপনাকে আনন্দ দেবে। কেরিয়ারে অপার সাফল্য পাবেন। কেরিয়ারের দিক থেকে ভালো সাফল্য পাবেন। বেশ কিছু ভালো সুযোগ পাবেন। ব্যবসার দিক থেকে আপনি অধিক মুনাফা কামাতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। নতুন ব্যবসা শুরু করতে পারবেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )