...
...
Next Story

Jagadhatri Puja 2025: জগদ্ধাত্রী পুজো ২০২৫-এর নবমী তিথি পঞ্জিকামতে কবে? জানুন মায়ের পৌরাণিক গাঁথা

Jagadhatri Puja 2025 Date Time Tithi: জগদ্ধাত্রী পুজো ২০২৫-এর নবমী তিথি পঞ্জিকামতে কত তারিখ পড়়েছে এই বছর? অন্যান্য তিথিগুলিই বা কবে? জানুন মায়ের পৌরাণিক মতে আবির্ভাবের কাহিনি।

Published on: Oct 20, 2025, 16:00:16 IST
Advertisement

২০২৫ সালে দেবী জগদ্ধাত্রীর পুজো বাংলা কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হবে। তিথি অনুসারে যদিও চারদিন ধরে (ষষ্ঠী থেকে দশমী) পুজো চলে, কিন্তু নবমীর দিনই প্রধান আরাধনা করা হয়।

২০২৫ সালে জগদ্ধাত্রী পুজোর তারিখ ও তিথি

জগদ্ধাত্রী পুজো ২০২৫-এর নবমী তিথি পঞ্জিকামতে কবে?
জগদ্ধাত্রী পুজো ২০২৫-এর নবমী তিথি পঞ্জিকামতে কবে?

ষষ্ঠী - ৯ কার্তিক, ২৭ অক্টোবর, সোমবার

সপ্তমী - ১০ কার্তিক, ২৮ অক্টোবর, মঙ্গলবার

অষ্টমী - ১১ কার্তিক, ২৯ অক্টোবর, বুধবার

নবমী (প্রধান পুজো) - ১২ কার্তিক, ৩০ অক্টোবর, বৃহস্পতিবার

দশমী - ১৩ কার্তিক, ৩১ অক্টোবর, শুক্রবার

নবমী তিথি আরম্ভ: ৩০ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ১০:০৬ মিনিট থেকে।

নবমী তিথি সমাপ্ত: ৩১ অক্টোবর, শুক্রবার, সকাল ১০:০৩ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন - দীপাবলিতে লটারি থেকে লক্ষীলাভ হবে ৫ রাশির, বিনিয়োগেও ডাবল রিটার্ন! কারা লাকি?

আরও পড়ুন - Shukra Nakshatra Parivartan: নক্ষত্র পরিবর্তন শুক্রর, কর্কট-বৃশ্চিক-মীন রাশির কপালে কী আছে? বিপদ আসছে না তো?

জগদ্ধাত্রী পুজোর পৌরাণিক কাহিনি

দেবী তাঁদের শক্তি পরীক্ষার জন্য একটি তৃণখণ্ড ছুড়ে দেন এবং দেবতাদের কাছে জানতে চান, তাঁদের সম্মিলিত শক্তি দিয়ে এই সামান্য তৃণখণ্ডকে সরাতে পারেন কি না। কিন্তু অগ্নিদেব তাঁর দহন ক্ষমতা দিয়ে সেই তৃণকে পোড়াতে পারলেন না, বায়ুদেব তাঁর ক্ষমতা দিয়ে তাকে উড়িয়ে দিতে পারলেন না, দেবরাজ ইন্দ্রও তাঁর বজ্র দিয়ে তাকে ধ্বংস করতে ব্যর্থ হলেন। তখন দেবতারা নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নত করেন। সেই মুহূর্তে দেবী জগদ্ধাত্রী রূপে আবির্ভূতা হন এবং দেবতাদের বুঝিয়ে দেন যে, এই জগতের সমস্ত শক্তির উৎস তিনিই।

করিন্দ্রাসুর বধের কাহিনি

অন্য এক কাহিনি অনুসারে, করিন্দ্রাসুর নামে এক অসুর, যে হাতির রূপ ধারণ করেছিল (ঐরাবতের শাপে), তাকে বধ করার জন্য দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব হয়। দেবী সিংহের ওপর বসে সেই হস্তীরূপী অসুরকে সংহার করেন। এই কারণে দেবী জগদ্ধাত্রীর মূর্তিতে সিংহের নিচে হাতির মুণ্ড দেখা যায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe