...
...
Next Story

Jamai Shashthi 2026 date: আসছে ২০২৬ জামাইষষ্ঠী! কত তারিখ পড়ছে? এই পার্বন এবার উইকেন্ডে

Jamai Shashthi 2026: চলতি বছরে তারিখ পড়েছে আষাঢ় মাসে। ২০ জুন, ২০২৬ সালে অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৫ আষাঢ় পড়েছে জামাইষষ্ঠী। সেই দিনটি শনিবার।

Published on: May 13, 2026 02:42 PM IST
Advertisement

Jamai Shashthi 2026 date: বাঙালির বারো মাসে তেরো পার্বন! আর তার মধ্যে অন্যতম পার্বন হল জামাইষষ্ঠী। এমন দিনে শাশুড়ি মায়েরা আলাদা করে উপবাস পালন করে পুত্রসম জামাইকে নিয়ে আলাদা করে উৎসব পালন করেন। যদিও এই জামাইষষ্ঠীর নেপথ্য কাহিনী হিসাবে বাংলায় কিছু প্রচলিত কাহিনীর কথা জানা যায়, তবে দিনটি জামাইদের ঘিরেই উদযাপিত হয়। এমন দিনের উদযাপনের জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন। চলতি বছরে জামাইষষ্ঠী কবে পড়ছে, আর তার ষষ্ঠী তিথি কখন থেকে পড়ছে, তা দেখে নিন।

আসছে ২০২৬ জামাইষষ্ঠী! কত তারিখ পড়ছে? উৎসব এবার উইকেন্ডে
আসছে ২০২৬ জামাইষষ্ঠী! কত তারিখ পড়ছে? উৎসব এবার উইকেন্ডে

উইকেন্ডে ২০২৬ সালের জামাইষষ্ঠী:-

সাধারণত জ্যৈষ্ঠ মাসে জামাইষষ্ঠী পালিত হয়। তবে চলতি বছরে তারিখ পড়েছে আষাঢ় মাসে। ২০ জুন, ২০২৬ সালে অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ৫ আষাঢ় পড়েছে জামাইষষ্ঠী। সেই দিনটি শনিবার। ফলত, উইকেন্ডে এই বছরের জামাইষষ্ঠী! সপ্তাহান্তের দিনে পাত পেড়ে, ইলিশ সহ একাধিক ধরনের মাছ, মাংস সহকারে এই অনুষ্ঠানে জামাইদের খাওয়ানোর রীতি রয়েছে। অন্যদিকে, জামাইষষ্ঠী ঘিরে উপবাসে থাকেন শাশুড়ি মায়েরা। সব মিলিয়ে বাংলায় এই উৎসব ঘিরে আলাদা উদ্দীপনা দেখা যায়।

১৯ জুন, ২০২৬ সালে শুক্রবার রাত ১০ টা ১৬ মিনিট থেকে এই তিথি শুরু। ২০ জুন, ২০২৬ সালে রাত ৮ টা ৫৭ মিনিট পর্যন্ত এই তিথি রয়েছে।

জামাইষষ্ঠীর রীতি অনুসারে আম,জাম, কাঁঠাল পাতে পড়ে জামাইদের। রীতি অনুযায়ী জামাইষষ্ঠী উদযাপনে লাগে, ধান, দুর্বা, বাঁশের করুল, তালের পাখা, করমচা, পান, সুপারি। এছাড়াও বস্ত্র, উপহার সহযোগে পালিত হয় বাংলার এই পার্বন। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পুজোর পরিচিতি জামাইষষ্ঠী হিসাবে হলেও, এই দিনে পুজো অরণ্যষষ্ঠী হিসাবে করা হয়। এদিন বাঙালির ঘরে জামাইকে আপ্যায়ণের সঙ্গে সঙ্গেই দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়। এমন এক দিনে ষষ্ঠীদেবীর পুজো করে সন্তানের মঙ্গল কামনা করা হয়। বিশ্বাস করা হয়, এমন দিনে পুজোর ডালি সাজিয়ে পুজো দেওয়ার রীতি প্রচলিত। অরণ্যষষ্ঠীর পুজোয় ডালায় ৫, ৭ বা ৯ টি মরশুমি ফল দেওয়া হয়। বহু বাড়িতে ডালায় রাখা হয় জামপাতা বা বট পাতা। এই ফলগুলির মধ্যে থাকতে হবে করমচা। সঙ্গে ১০৮ দূর্বাঘাস দিয়ে করা হয় পুজো। কিছু পরিবারে ৬০ গাছা দূর্বাও রাখা হয়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe