...
...
Next Story

Jyeshtha Purnima 2026: জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৬র তিথি আসছে, কবে থেকে পড়ছে সময়কাল, দেখে নিন

জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ৩০ মে, ২০২৬। সেদিন ভোর ১১টা ৫৭ মিনিট থেকে তিথি শুরু হবে। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, ৩১ মে দুপুর ২ টো ১৪ মিনিটে।

Published on: May 21, 2026 05:00 PM IST
Advertisement

আসছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। ২০২৬ সালের জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি কবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। মূলত, হিন্দু ধর্মমতে, পূর্ণিমাকে শুভ দিন হিসাবে ধরা হয়। আর আসন্ন সময়, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা কোন তারিখ থেকে পড়ছে, সেদিকে, তাকিয়ে অনেকে। দেখে নেওয়া যাক, এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি কবে।

২০২৬-এ জ্যৈষ্ঠ পূর্ণিমা কবে পড়েছে? জেনে নিন এই দিনের তাৎপর্য
২০২৬-এ জ্যৈষ্ঠ পূর্ণিমা কবে পড়েছে? জেনে নিন এই দিনের তাৎপর্য

জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ৩০ মে, ২০২৬। সেদিন ভোর ১১টা ৫৭ মিনিট থেকে তিথি শুরু হবে। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, ৩১ মে দুপুর ২ টো ১৪ মিনিটে। এই সময়কাল অনুসারে জ্যৈষ্ঠ অধিক পূর্ণিমা তিথি ৩০ মে পালিত হবে। ফলত, মে মাসে পূর্ণিমা তিথি ৩০ মে, ২০২৬ সালে হবে। উল্লেখ্য, এই তিথিতে পুজো করা হয় সত্যনারায়ণের। সেই দিন থেকে এই পূর্ণিমা তিথি বেশ তাৎপর্যপূর্ণ।

পূর্ণিমার দিন সকালে স্নান সেরে, উপবাস বা নিরামিষ আহার পালন করে দান করা উচিত। কোনো অভাবী, দরিদ্র বা ব্রাহ্মণকে সাধ্যমতো খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় সামগ্রী দান করতে পারেন। পূর্ণিমার সন্ধ্যায় চন্দ্রদেবকে জল বা অর্ঘ্য নিবেদন করা এবং খোলা আকাশের নিচে চাঁদের আলোয় ঈশ্বর আরাধনা করা পূর্ণিমার একটি প্রধান অঙ্গ।

৩০ মে রয়েছে রবি যোগ। রবি যোগ ভোর ৫ টা ২৪ মিনিট থেকে দুপুর ১ টা ২০ মিনিট পর্যন্ত রয়েছে। সেইটিই স্নান ও দানের সবচেয়ে ভালো সময়। যাঁরা ৩১ মে স্নান ও দান করতে চান, তাঁরা অভিজিৎ মুহূর্তে তা করতে পারেন। অভিজিৎ মুহূর্ত ভোর ১১.৫১ মিনিট থেকে দুপুর ১২.৪৭ মিনিট পর্যন্ত থাকবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe