...
...
Next Story

Jyestha Purnima 2026: জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৬র তিথি আজ আর কতক্ষণ থাকবে! দেখে নিন সময়কাল

জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৬র তিথি আজ আর কতক্ষণ থাকবে, তা দেখে নিন।

Published on: May 31, 2026, 09:22:57 IST
Advertisement

২০২৬ সালের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে। এই পূর্ণিমা তিথি অনেকের কাছেই খুব শুভ। এই শুভ তিথিতে অনেকেই বাড়িতে সত্যনারায়ণ পুজো করে থাকেন। এই শুভ তিথিতে অনেকেই স্নান, দানের পর্ব যেমন পালন করেন, তেমনই অনেকে শুভ কাজ শুরু করেন। ফলত, পূর্ণিমার তিথি কতক্ষণ থাকবে, তা নিয়ে জল্পনা রয়েইছে। দেখে নেওয়া যাক, ২০২৬ সালের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি।

জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৬
জ্যৈষ্ঠ পূর্ণিমা ২০২৬

৩০ মে সকাল ১১ টা ৫৭ মিনিটে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি শুরু হয়ে গিয়েছে। আর তিথি শেষ হবে ৩১ মে দুপুর ২টো ১৪ মিনিটে। এই পূর্ণিমার শুভ তিথিতে অনেকেই স্নান ও দানের প্রথা পালন করেন। জ্যোতিষমতে বলা হচ্ছে, ৩১ মে গঙ্গাস্নান অত্যন্ত লাভদায়ী। মনে করা হয়, পূর্ণিমার দিনে চন্দ্র ষোলো কলা দিয়ে পরিপূর্ণ থাকেন। এই দিন স্নান, দানের সঙ্গে সঙ্গে অনেকেই লক্ষ্মীদেবী, নারায়ণদেব ও চন্দ্রদেবের পুজোও করে থাকেন।

আজকের এই পূর্ণিমার দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল ১১ টা ৫৭ মিনিট থেকে দুপুর ১২ টা ৫১ মিনিট পর্যন্ত। এমন দিনে সকালে উঠে পবিত্র নদীতে প্রণাম করে স্নান ও স্নানের পর কিছু দান করাকে শুভ বলে মনে করা হয়। অনেকেই এই রীতি পালন করে থাকেন। এই দিনে দুধ, মরশুমি ফল, ছাতা দান করে থাকেন অনেকে। এমন দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কোনও শিব মন্দিরে রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। এমন দিনে দেবাদিদেব মহাদেবকে বেলপত্র দিয়ে পুজো করারও বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে মনে করা হয়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks