জুন মাসে রয়েছে একাধিক উৎসব ও পার্বন। ২০ জন বাংলার ঘরে ঘরে পালিত হবে জামাইষষ্ঠী। এদিকে, তার আগেই পডছে সোমবতী অমাবস্যা।আসছে ২০২৬ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি। হিন্দু ধর্মে এই অমাবস্যা তিথি ঘিরে নানান মান্যতা রয়েছে। এই তিথিতে অনেকেই বিশেষ সাধনা করে থাকেন। সেই দিক থেকে এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আসন্ন ১৫ জুনের অমাবস্যা সোমবতী অমাবস্যা। যখন কোনও অমাবস্যা সোমবার পড়ে, তখন তাকে সোমবতী অমাবস্যা বলা হয়।

সোমবতী অমাবস্যা ২০২৬ তিথি:-
পঞ্জিকা অনুসারে, ২০২৬ সালের ১৪ই জুন, রবিবার দুপুর ১২:২০ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে এবং ১৫ই জুন, সোমবার সকাল ৮:২৪ মিনিট পর্যন্ত চলবে। হিন্দুধর্মে উপবাস ও উৎসব পালনের জন্য উদয় তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাই, সোমবতী অমাবস্যার উপবাস ও পূজা ১৫ই জুন, সোমবার পালিত হবে। এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর পূজার বিশেষ রীতি রয়েছে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা, দান এবং পবিত্র নদীতে স্নান করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
অমাবস্যা তিথিতে স্নান ও দানের সময়কাল-
সোমবতী অমাবস্যার দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান ও দান করা সর্বোত্তম সময় বলে মনে করা হয়। ১৫ই জুন, ব্রহ্ম মুহূর্ত হবে ভোর ৪:০৪ থেকে ৪:৪৪ পর্যন্ত। অন্যদিকে, অভিজিৎ মুহূর্ত হবে সকাল ১১:৫৪ থেকে দুপুর ১২:৫০ পর্যন্ত। এই সময়ে আপনি স্নান, পূজা ও দান করতে পারেন।
এই দিনে দরিদ্রদের কিছু দান করলে, বা দেবাদিদেব মহাদেব ও পার্বতী পুজো করে থাকেন অনেকে। মনে করা হয়, এই দিনে এই পুজো করলে সমৃদ্ধি আসে ঘরে। এমনও বিশ্বাস করা হয় যে, এই দিনে পবিত্র নদীতে স্নান করলে এবং অভাবীদের দান করলে পাপমোচন হয় ও জীবনে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
{{/usCountry}}এই দিনে দরিদ্রদের কিছু দান করলে, বা দেবাদিদেব মহাদেব ও পার্বতী পুজো করে থাকেন অনেকে। মনে করা হয়, এই দিনে এই পুজো করলে সমৃদ্ধি আসে ঘরে। এমনও বিশ্বাস করা হয় যে, এই দিনে পবিত্র নদীতে স্নান করলে এবং অভাবীদের দান করলে পাপমোচন হয় ও জীবনে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )