...
...
Next Story

Kartik Purnima 2025 Tithi: কার্তিক পূর্ণিমা ২০২৫র তিথি কখন শুরু? দেখে নিন সময়কাল, তারিখ

কার্তিক পূর্ণিমা ২০২৫ তিথি দেখে নিন।

Published on: Nov 3, 2025, 13:07:03 IST
Advertisement

কার্তিক পূর্ণিমা ২০২৫ র তিথি কখন শুরু, তার উত্তর দিচ্ছে পঞ্জিকামত। এই পূর্ণিমা তিথিতে বাংলার নানান প্রান্তে পুজো করা হয় দেবতা কার্তিকের। কাটোয়া ও তার সংলগ্ন এলাকা জুড়ে এই পুজোর জনপ্রিয়তা তুঙ্গে। এদিকে, এই তিথিতে বাংলার বহু এলাকা জুড়ে পালিত হয় রাস উৎসব। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধাকে ঘিরে আরাধনা চলে এই উৎসবে। হিন্দুধর্মে এই বিশেষ পূর্ণিমা তিথির বিশেষ মান্যতা রয়েছে। দেখে নেওয়া যাক, এই তিথি কবে শুরু হচ্ছে? কতক্ষণ থাকবে এই তিথি? দেখে নিন।

কার্তিক পূর্ণিমা ২০২৫ তিথি:-

কার্তিক পূর্ণিমা ২০২৫ তারিখ, তিথি দেখে নিন।
কার্তিক পূর্ণিমা ২০২৫ তারিখ, তিথি দেখে নিন।

গুপ্তপ্রেস পঞ্জিকামতে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পড়েছে ৪ নভেম্বর। দিনটি মঙ্গলবার। তিথি শুরু হচ্ছে, রাত ৯ টা ২২ মিনিট ১৩ সেকেন্ডে। তিথি শেষ বুধবার। সেই দিনটি পড়েছে ৫ নভেম্বর। সন্ধ্যা ৭ টা ৬ মিনিট ৪১ সেকেন্ডে শেষ হবে তিথি।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, নভেম্বর মাসের পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি ৪ নভেম্বর। সেদিনটি মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন পড়েছে, কার্তিক মাসের ১৮ তারিখ। সেদিন রাত ১০ টা ৩৮ মিনিটে শুরু হবে রাস পূর্ণিমার তিথি। পূর্ণিমা তিথি শেষ ১৯ কার্তিক। সেদিনটি পড়েছে বুধবার। তারিখ ৫ নভেম্বর ২০২৫ বুধবার। সময় সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট।

ব্রহ্ম মুহূর্ত কখন:-

এই পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা তিথি ২০২৫র ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে, ভোর ৪ টে ৪৬ মিনিট থেকে ভোর ৫ টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে। গোধূলি মুহূর্ত সন্ধ্যা ৫ টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিট পর্যন্ত থাকবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks