...
...
Next Story

পুজোর সময় সঠিকভাবে আরতি করেন তো? ভুল হলেই কিন্তু বিপদ

যে কোনও গার্হস্থ্য বাড়িতেই বাড়ির ইষ্ট দেবতাকে প্রতিদিন পুজো করার নিয়ম থাকে। ফুল নৈবেদ্য সহকারে পুজো না করলেও প্রতিদিন কিছু নিয়ম মেনে পুজো করার রীতি রয়েছে প্রত্যেক বাড়িতে। পুজোর শেষে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের সামনে না দেখাতে পারলে যেন পুজো অসম্পূর্ণ থেকে যায়।

Published on: Dec 21, 2025, 18:00:58 IST
Advertisement

যে কোনও গার্হস্থ্য বাড়িতেই বাড়ির ইষ্ট দেবতাকে প্রতিদিন পুজো করার নিয়ম থাকে। ফুল নৈবেদ্য সহকারে পুজো না করলেও প্রতিদিন কিছু নিয়ম মেনে পুজো করার রীতি রয়েছে প্রত্যেক বাড়িতে। পুজোর শেষে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের সামনে না দেখাতে পারলে যেন পুজো অসম্পূর্ণ থেকে যায়।

পুজোর সময় সঠিকভাবে আরতি করেন তো?
পুজোর সময় সঠিকভাবে আরতি করেন তো?

কিন্তু শাস্ত্র মত অনুযায়ী, আপনি যদি সঠিক উপায়ে আরতি না করতে পারেন তাহলে কিন্তু হতে পারে বিপদ। তাই প্রতিদিন ঈশ্বরের কাছে আরতি করার আগে জেনে নিন ঠিক কোন নিয়মে আরতি করবেন আপনি।

আরতি করার সঠিক নিয়ম

১) আরতি করার সময় সব সময় থালা ব্যবহার করবেন। একটি থালার মধ্যে ঘি অথবা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপর ফুল রেখে এবং ধূপকাঠি জ্বালিয়ে আরতি শুরু করবেন। হাতে প্রদীপ অথবা ধূপকাঠি নিয়ে আরতি করা উচিত নয়। তবে আপনি যদি পঞ্চমুখী প্রতি ব্যবহার করেন তাহলে থালা ব্যবহার করা দরকার নেই।

২) আরতি করবেন সব সময় ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে হাত ঘুরিয়ে আরতি করবেন। বিপরীত দিকে হাত ঘোরাবেন না।

৩) সবার আগে দেবতার পায়ের কাছে আরতি করতে হবে। মনে করে চারবার বৃত্ত সম্পন্ন করবেন, এর বেশি বা কম নয়।

৫) সবশেষে দেবতার মুখের দিকে নির্দেশ করে চারবার বৃত্তাকারে আরতির থালা ঘোরে।

৬) সবশেষে প্রত্যেক ছবি অথবা বিগ্রহের দিকে তাকিয়ে হাতের আরতির থালাটি সাতবার ঘোরাবেন। এরপর থালা নামিয়ে করজোড়ে প্রণাম করবেন এবং নিজের মনের কামনা জানাবেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks