...
...
Next Story

Kojagori lakshmi puja 2026: কোজাগরী পূর্ণিমা ২০২৬র তিথি কবে! জগদ্ধাত্রী পুজো চলতি বছরে কত তারিখ, দেখে নিন

একনজরে দেখে নেওয়া যাক, লক্ষ্মীপুজো ২০২৬ থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো ২০২৬র তারিখ।

Published on: Oct 21, 2026, 12:00:53 IST
Advertisement

উৎসবের মরশুমের ঢাকে পড়ে গিয়েছে কাঠি! দুর্গাপুজোর দশমী মানেই, হুগলির চন্দননগরের বহু জায়গায় শুরু হয়ে যায় জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো। তারও আগে রয়েছে, আসন্ন সময়ে লক্ষ্মীপুজো ও কালীপুজো। আসন্ন রবিবারেই কোজাগরী লক্ষ্মীপুজোর আনন্দে মাতবে গোটা বাংলা। ঘরে ঘরে ধনদেবীর পুজো হবে। এরপর, কালীপুজো, কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, লক্ষ্মীপুজো ২০২৬ থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো ২০২৬র তারিখ।

কোজাগরী পূর্ণিমা ২০২৬র তিথি কবে! জগদ্ধাত্রী পুজো চলতি বছরে কত তারিখ, দেখে নিন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Chetla Agrani)
কোজাগরী পূর্ণিমা ২০২৬র তিথি কবে! জগদ্ধাত্রী পুজো চলতি বছরে কত তারিখ, দেখে নিন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Chetla Agrani)

কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৬:-

কোজাগরী লক্ষ্মীপুজা পড়ছে, বাংলার ৮ কার্তিক, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৫ অক্টোবর, রবিবার। পূর্ণিমা তিথি আরম্ভ হবে, ৮ কার্তিক, ২৫ অক্টোবর, রবিবার, সকাল ১১ টা ৫৮ মিনিট। পূর্ণিমা তিথি শেষ হবে, ৯ কার্তিক, ২৬ অক্টোবর, সোমবার। কোজাগরী পূর্ণিমা তিথি শেষ হবে, ৯ কার্তিক, ২৬ অক্টোবর, সোমবার সকাল ৯টা ৪২ মিনিট।

কালীপুজো ২০২৬:-

ভূত চতুর্দশী তিথি পড়ছে ২২ কার্তিক, ৮ নভেম্বর, রবিবার।চতুর্দশী তিথি আরম্ভ হবে ২১ কার্তিক, ৭ নভেম্বর, শনিবার সকাল ১০টা ৪৯ মিনিট। চতুর্দশী তিথি শেষ হবে ২ কার্তিক, ৮ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৮ মিনিট। ২২ কার্তিক, ৮ নভেম্বর, রবিবার। শ্রী শ্রী শ্যামাপুজোর অমাবস্যা তিথি শুরু হবে, ২২ কার্তিক, ৮ নভেম্বর, রবিবার সকাল ১১টা ২৯ মিনিটে। অমাবস্যা তিথি শেষ হবে, ২৩ কার্তিক, ৯ নভেম্বর, সোমবার দুপুর ১২টা ৩২ মিনিটে।

কার্তিকপুজো পড়ছে. ৩০ কার্তিক, ১৬ নভেম্বর, সোমবার।

জগদ্ধাত্রী পুজো:-

শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজা (সপ্তমী) পড়ছে ৩০ কার্তিক, ১৬ নভেম্বর, সোমবার। জগদ্ধাত্রী পুজোয় মূলত নবমীর দিনটির মাহাত্ম্য রয়েছে। কৃষ্ণনগর থেকে চন্দননগর, এই পুজোর দিনে আলোর রোশনাইতে সেজে ওঠে। একটি মত বলছে, নবমীর পুজো ১৮ নভেম্বর পড়ছে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks