...
...
Next Story

এই রাশিগুলির মধ্যে একেবারেই নাকি টেকে না প্রেম! আপনি ও আপনার ভালোবাসার মানুষ নেই তো সেই তালিকায়?

জীবনে আমাদের অনেকের সঙ্গেই সাক্ষাৎ হয়। কারও সঙ্গে যেমন আমাদের ঠিকমতো বন্ধুত্ব হয় না, আবার কেউ কেউ প্রথম দেখাতেই মন কেড়ে নেন। জ্যোতিষ মতে, কোনও দুটি মানুষের মধ্যে খারাপ-ভালো সম্পর্কের পিছনে হাত থাকে রাশিচক্রের।

Published on: Jan 19, 2026 06:00 PM IST
By
Prefer HTon Google
Advertisement

কিছু কিছু মানুষ আছেন, যাদের মধ্যে একেবারেই বনিবনা হয় না! তা সে প্রেম হোক, বা বন্ধুত্ব! জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু রাশি আছে যাদের মধ্যে নাকি একেবারেই সদ্ভাব হয় না। দুটি মানুষের মধ্যে সম্পর্ক কেমন হবে, তা নির্ধারণে রাশির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কোনও মানুষের ব্যক্তিত্ব কেমন হবে, তা পুরোপুরি নির্ভর করে রাশিচক্রের ওপর। গ্রহ ও নক্ষত্রের হেরফেরেই এমনটা হয়। চলুন সেই রাশিগুলো দেখে নেওয়া যাক যারা একে-অপরের সঙ্গ একেবারেই পছন্দ করে না।

কোন রাশির বনিবনা হয় না প্রেমে?
কোন রাশির বনিবনা হয় না প্রেমে?

মেষ এবং কর্কট রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ রাশির জাতকরা নিজেদের পছন্দমতো চলতে ভালোবাসেন। এর সবসময় আগে নিজেদের কথা ভাবতে ভালোবাসেন। যেখানে কর্কট রাশির জাতকদের স্বভাব শান্ত এবং নম্র হয়। তাঁরা সর্বদা অন্যের কথা ভাবেন। আর তাই কর্কট রাশির মানুষ অন্যের কাছ থেকেও একই ব্যবহার আশা করেন। আর এই বিপরীত স্বভাবের কারণেই এঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না।

কুম্ভ রাশি ও বৃষ রাশি: বলা হয় যে কখনোই কুম্ভ রাশির জাতকদের বৃষ রাশির সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়। কুম্ভ রাশির জাতকরা দৃঢ় প্রতিজ্ঞ ও একটু একরোখা হয়ে থাকেন। অন্য দিকে, বৃষ রাশির জাতকরা স্বতন্ত্র স্বাভাবের হয়ে থাকেন। এই কারণে অনেকবার দু'জনের মধ্যে ছোট ছোট বিষয়ে ঝামেলা লাগতে পারে। আসলে বলা হয়ে থাকে, এই দুই রাশির কেউই আপোস করতে রাজি থাকেন না।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe