২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ আজ দোল উৎসবের দিনে পড়েছে। দিকে দিকে যখন রঙের উৎসব পালিত হচ্ছে, তখন এই বিশেষ তিথিতে পড়েছে চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমার দিনে রঙের উৎসবের সন্ধ্যাতেই আকাশে দেখা যাবে রক্তবর্ণ চাঁদ। চন্দ্রগ্রহণের সময় এই লাল চাঁদের দেখা পেতে আগ্রহী বিশ্বের নানান প্রান্তের মানুষ।

এদিকে, বছরের প্রথম চন্দ্রগ্রহণের পর এবার কৌতূহল, বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘিরে। কবে রয়েছে বছরের এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ? তথ্য বলছে, ২০২৬ সালের অগস্ট মাসে রয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি। ২৮ অগস্ট রয়েছে পরের চন্দ্রগ্রহণ।
এই গ্রহণটি উত্তর ও দক্ষিণ আমেরিকার উপর সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে, মধ্য প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উদিত হবে এবং আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে অস্ত যাবে। তবে এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। ফলত, এই গ্রহণটির কোনও সুতককাল নেই। ফলত, মার্চ মাসের চন্দ্র গ্রহণটিই একমাত্র দেখা যাবে ভারত থেকে। এরপরের চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না।
এদিকে, অগস্ট মাসে একাধিক উৎসব পার্বন রয়েছে। ফলত সেই মাসের পূর্ণিমাও বেশ তাৎপর্যপূর্ণ। অগস্ট মাসে পূর্ণিমা হচ্ছে শ্রাবণ পূর্ণিমা। সেটি ২৮ অগস্ট পড়ছে। শ্রাবণ পূর্ণিমার তিথি নিয়ে ‘প্রলেখা ডট কম’-র তথ্য বলছে, তিথি শুরু হচ্ছে ২৭ অগস্ট ২০২৬ বৃহস্পতিবার। বৃহস্পতিবার ২৭ অগস্ট সকাল ৯ টা ০৯ মিনিটে। আর তিথি শেষ হচ্ছে পরের দিন ২৮ অগস্ট সকাল ৯ টা ৪৮ মিনিটে। উল্লেখ্য, মনে করা হয়, পূর্ণিমার ভোরে স্নান সেরে দান ও পুজো করলে তা পুণ্য এনে দেয়। তবে গ্রহণের দিন স্নান ও দানের বিশেষ রীতি রয়েছে। তা কিছু শাস্ত্রবিধি অনুযায়ী পালিত হয়।
উল্লেখ্য, এই অগস্ট মাসেই রয়েছে পরের সূর্যগ্রহণটিও। এই মাসে ১২ অগস্ট রয়েছে পরবর্তী সূর্যগ্রহণ। সেটিই বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। এর আগে দেখা গিয়েছে মহালয়ার দিন পর পর বছরে পড়েছে সূর্যগ্রহণ। তবে এই বছর সেই সম্ভাবনা নেই। চলতি বছরে দূর্গাপুজো পড়ছে ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত।
{{/usCountry}}উল্লেখ্য, এই অগস্ট মাসেই রয়েছে পরের সূর্যগ্রহণটিও। এই মাসে ১২ অগস্ট রয়েছে পরবর্তী সূর্যগ্রহণ। সেটিই বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। এর আগে দেখা গিয়েছে মহালয়ার দিন পর পর বছরে পড়েছে সূর্যগ্রহণ। তবে এই বছর সেই সম্ভাবনা নেই। চলতি বছরে দূর্গাপুজো পড়ছে ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত।
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। ধর্মীয় বিশ্বাসধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )