...
...
Next Story

জানুন মাঘী পূর্ণিমার সঠিক সময় ও শুভক্ষণ, কোন কাজটি ভুলেও করবেন না এই দিন?

প্রতিবছরের মত এই বছরেও নির্দিষ্ট দিনে পালন করা হবে মাঘী পূর্ণিমা। মকর সংক্রান্তির মতো এই বিশেষ তিথিতেও পুণ্য স্নান করার রীতি রয়েছে। এই বিশেষ দিনে বহু গৃহস্থ বাড়িতে হয় পুজো।

Published on: Jan 30, 2026, 19:01:00 IST
Advertisement

প্রতিবছরের মত এই বছরেও নির্দিষ্ট দিনে পালন করা হবে মাঘী পূর্ণিমা। মকর সংক্রান্তির মতো এই বিশেষ তিথিতেও পুণ্য স্নান করার রীতি রয়েছে। এই বিশেষ দিনে বহু গৃহস্থ বাড়িতে হয় পুজো।

জানুন মাঘী পূর্ণিমার সঠিক সময় ও শুভক্ষণ
জানুন মাঘী পূর্ণিমার সঠিক সময় ও শুভক্ষণ

এই বছর ১ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পালন করা হবে মাঘী পূর্ণিমা। রবিবার ভোর ৫: ৫২ মিনিট থেকে শুরু হবে শুভ সময়, শেষ হবে পরের দিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি সোমবার রাত ৩:৩৮ মিনিটে। এই দুই দিনের মধ্যে যেকোনো সময় আপনি পুজো করতে পারেন।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ, সম্মান বাড়বে এই ৩ রাশির

মাঘী পূর্ণিমার বিশেষ দিনে চাঁদের আলোয় স্নান করলে বিশেষ ফলপ্রাপ্তি হয় বলে মনে করা হয়। তবে চাইলে আপনি সূর্যালোকেও স্নান করতে পারেন। এই বিশেষ দিনে বিষ্ণু এবং লক্ষ্মীর সামনে জ্বালান ঘি এর প্রদীপ।

লক্ষ্মী ও বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে হলুদ রঙের ফুল এবং মিষ্টি নিবেদন করুন। এই বিশেষ তিথিতে শীতের পোশাক, চাল, গম, ফলমূল এবং ঘি দান করার রীতি রয়েছে। এছাড়া এই দিনে গঙ্গাস্নান করে সূর্যকে জল নিবেদন করার রীতি রয়েছে।

তবে এই দিন ভুলেও কারো সঙ্গে সমস্যায় জড়াবেন না। খুব সাবধানে থাকবেন। এড়িয়ে চলবেন অশান্তি। এই দিন কালো রঙের জামা পরা ভালো নয়। এছাড়া এই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঈশ্বরকে ভোগ নিবেদন করার রীতি রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks