...
...
Next Story

Mahalaya 2026 amavasya: রাত পোহালেই ২০২৬ মহালয়া! আজ কখন থেকে পড়ছে অমাবস্যা তিথি, দেখে নিন

মহালয়া ২০২৬র অমাবস্যা তিথি পড়তে চলেছে আজ শুক্রবার রাত থেকে।

Published on: Oct 10, 2026, 17:00:05 IST
Advertisement

২০২৬ মহালয়া শনিবার। আর রাত পোহানোর অপেক্ষা! ভোর রাত থেকে বাংলার ঘরে ঘরে ফের ধ্বনিত হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। মহালয়ার ভোরে প্রথা মেনে শুরু হবে তর্পণ। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষ হবে শুরু। এর পর থেকেই দুর্গাপুজোর উৎসবের ঢাকে পড়ে যাবে কাঠি। হাতে গোনা দিন থাকবে পঞ্চমী আসতে। আর তারই সঙ্গে দেখতে দেখতে আরও এক মহাষষ্ঠীতে হবে দেবীর বোধন। এদিকে, আজ শুক্রবার থেকেই ২০২৬ মহালয়া অমাবস্যা পড়ছে। দেখে নেওয়া যাক, এর তিথি, তারিখ।

রাত পোহালেই ২০২৬ মহালয়া! আজ কখন থেকে পড়ছে অমাবস্যা তিথি, দেখে নিন। (ছবি সৌজন্যে এএফপি)
রাত পোহালেই ২০২৬ মহালয়া! আজ কখন থেকে পড়ছে অমাবস্যা তিথি, দেখে নিন। (ছবি সৌজন্যে এএফপি)

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে, মহালয়ার অমাবস্যা তিথি শুরু আজ ২২ আশ্বিন, শুক্রবার। ইংরেজি ৯ অক্টোবর রাত থেকে পড়ে যাচ্ছে মহালয়ার অমাবস্যা। ৯ অক্টোবর, ২০২৬ সালে রাত ৯ টা ৩৭ মিনিটে পড়ছে অমাবস্যা তিথি। তিথি শেষ হবে ২৩ আশ্বিন শনিবার। দিনটি পড়ছে ১০ অক্টোবর। সেদিন রাত ৯ টা ২০ মিনিটে শেষ হবে মহালয়ার অমাবস্যা তিথি।

গুপ্তপ্রেস পঞ্জিকামতে, শুক্রবার ২১ আশ্বিন, ৯ অক্টোবর শুরু হচ্ছে। তিথি শুরু হবে রাত ৮ টা ৫৮ ২৩ সেকেন্ডে। আর তিথি শেষ হবে শনিবার, ২২ আশ্বিন, ১০ অক্টোবর।সেদিন রাত ৮ টা ৩২ মিনিট, ৩২ সেকেন্ডে শেষ হবে তিথি।

উল্লেখ্য, এবারের মহাপঞ্চমী পালিত হবে ১৬ অক্টোবর, শুক্রবার (মতান্তরে এই দিনেই ষষ্ঠীর বোধন অনুষ্ঠিত হবে)। ২০২৬ সালের মহাষষ্ঠী: ১৭ অক্টোবর, শনিবার (কোনও কোনও পঞ্জিকামতে এই দিনটি সপ্তমী তিথির অন্তর্ভুক্ত)।মহাসপ্তমী পড়ছে ২০২৬ সালের ১৮ অক্টোবর, রবিবার (পঞ্জিকার ভিন্নতা অনুযায়ী ১৭ ও ১৮ অক্টোবর দুই দিন জুড়েই সপ্তমী তিথি অবস্থান করছে)। এছাড়াও মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার পালিত হতে চলেছে। এই দিনটিতেই মহাষ্টমীর মূল পুজো, অঞ্জলি ও বিশেষ সন্ধিপুজো সম্পন্ন হবে। মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার পালিত হতে চলেছে। বিজয়া দশমী ও বিসর্জন: ২১ অক্টোবর, বুধবার।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks