...
...
Next Story

Lucky Zodiac Signs: মকর, বৃষ সহ একঝাঁক রাশির সুুখের সময় আসছে কবে থেকে? রইল জ্যোতিষমত

আসছে তাবড় যোগ। দেখে নিন জ্যেতিষমত কী বলছে?

Published on: Feb 24, 2026, 15:12:49 IST
By
Prefer HTon Google
Advertisement

দোল মিটলেই শুরু হচ্ছে শুভ মহালক্ষ্মী রাজযোগ। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। ১৬ মার্চ মঙ্গল ও চন্দ্রের বিশেষ অবস্থানের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। এই অবস্থানই দিতে চলেছে মহালক্ষ্মী রাজযোগ। এর ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবে, দেখা যাক।

মার্চে দোলের পর থেকেই সৌভাগ্য খুলবে বহু রাশির।
মার্চে দোলের পর থেকেই সৌভাগ্য খুলবে বহু রাশির।

মহালক্ষ্মী রাজযোগের ফলে ধনলাভ, প্রমোশন সহ একাধিক লাভ বহু জাতক জাতিকার ভাগ্যে আসতে চলেছে। কোন কোন রাশি এরফলে লাভ পেতে পারে, দেখে নিন।

মকর

চাকরিরতরা প্রমোশনের সঙ্গে সঙ্গে ভালো কিছু লাভ পেতে পারেন। সঙ্গে আসতে পারে নতুন দায়িত্ব। প্রমোশন বা নতুন কোনও দায়িত্ব কাঁধে আসতে পারে। কোথাও টাকা আটকে থাকলে তা হাতে আসতে পারে। বহুদিন ধরে কোনও কাজ আটকে থাকলে, তা থেকে পেতে পারেন লাভ। বিনিয়োগের ভালো সম্ভাবনা রয়েছে। আপনার কথায় অনেকে আকর্ষিত হতে পারে।

বৃষ

আপনার রাশির কর্মভাবে এই যোগ তৈরি হতে চলেছে। হঠাৎ করে হাতে টাকা আসতে পারে। পৈতৃক কোনও সম্পত্তি থেকে টাকা পেতে পারেন। মুনাফার সংকেত পেতে পারেন। আপনার নতুন কোনও ব্যবসা শুরু হতে পারে। পরিবারে সুখ শান্তি বিরাজ করতে পারে। সুখ সুবিধা পেতে পারেন। যাঁরা রোজগার করছেন না তাঁদের জন্য সুখবর আসতে পারে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন লাভ।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe