...
...
Next Story

Malavya Rajyog: এপ্রিল ২০২৬ রয়েছে মালব্য রাজযোগ! অক্ষয় তৃতীয়া থেকে ভাগ্য খুলছে কাদের?

অক্ষয় তৃতীয়া চলতি বছরে ১৯ এপ্রিল পড়েছে।

Published on: Apr 14, 2026, 14:31:11 IST
Advertisement

এপ্রিল ২০২৬ সালে রয়েছে মালব্য যোগ। ১৯ এপ্রিল দুপুর ৩ টে ৪৭ মিনিটে শুক্র, স্বরাশি মেষে প্রবেশ করবেন। তারফলে মালব্য রাজযোগ নির্মিত হবে। উল্লেখ্য, অক্ষয় তৃতীয়া চলতি বছরে ১৯ এপ্রিল পড়েছে।

মালব্য রাজযোগের ফলে কারা কারা লাকি!
মালব্য রাজযোগের ফলে কারা কারা লাকি!

শুক্র গ্রহ সেখানে ১৪ মে পর্যন্ত থাকবে। শুক্রের এই বিশেষ অবস্থানের ফলেই তৈরি হবে মালব্য রাজযোগ। এই যোগের ফলে ব্যক্তির জীবনে সুখ, সুবিধা, গাড়ি, প্রতিষ্ঠা, সামাজিক সম্পত্তি লাভ হয়। এই মালব্য যোগ একাধিক রাশির জাতক জাতিকাকে প্রভাবিত করবে। কারা লাকি, দেখে নিন।

কুম্ভ

মালব্য রাজযোগ, কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী। এই রাজযোগ আপনার রাশির চতুর্থভাবে তৈরি হতে চলেছে। পার্থিব সুখ পেতে পারেন। আর্থিক উন্নতি হতে পারে কেরিয়ারে। নতুন কোনও অভিজ্ঞতা পেতে পারেন। চাকরিরতদের প্রমোশনের যোগ রয়েছে। বেতন বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীরা ভালো লাভ পেতে পারেন। পারিবারিক দিক থেকে সুখ শান্তি পেতে পারেন। কোনও শুভ কাজের আয়োজন করতে পারেন। কোথাও যাত্রা করতে পারেন।

বৃষ

আত্মবিশ্বাস বাড়বে। কোনও প্রকল্পের ক্ষেত্রে শুভ ফল পাবেন। অংশীদারির কাজ ভালোর দিকে যেতে পারে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে। হঠাৎ করে মান সম্মান আসতে পারে। বৃষ রাশির স্বামী স্বয়ং শুক্র। তারফলে এই রাশি সবচেয়ে বেশি লাভ পাবেন। প্রেম জীবন ভালোর দিকে যাবে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা তৈরি হবে।

সিংহ রাশির জন্য মালব্য রাজযোগ লাভদায়ী হবে। এই রাজযোগ, আপনার গোচর কোষ্ঠীতে আপনার কর্মভাবে তৈরি হবে। এই সময় আপনার কাজ বা ব্যবসার দিক থেকে উন্নতি হবে। বিদেশযাত্রা, কেরিয়ার, বিস্তার আর বিনিয়োগের দিক থেকে লাভ হতে পারে। সামাজিক প্রতিষ্ঠা হতে পারে। নতুন সম্পর্ক আপনার জন্য লাভদায়ী হতে পারে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks