...
...
Next Story

অভিজিৎ নক্ষত্রে প্রবেশ মঙ্গলের, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির

গ্রহদের অধিপতি মঙ্গল নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। আগামী ২৪ জানুয়ারি ঠিক সন্ধে ৬:১৭ মিনিটে অভিজিৎ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। জ্যোতিষ শাস্ত্র মতে, অভিজিৎ নক্ষত্র অত্যন্ত শুভ তাই মঙ্গলের এই স্থান পরিবর্তন আগামী দিনে শুভ মুহূর্ত নিয়ে আসবে বলেই মনে করা হয়।

Published on: Jan 24, 2026, 19:00:10 IST
Advertisement

গ্রহদের অধিপতি মঙ্গল নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। আগামী ২৪ জানুয়ারি ঠিক সন্ধে ৬:১৭ মিনিটে অভিজিৎ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। জ্যোতিষ শাস্ত্র মতে, অভিজিৎ নক্ষত্র অত্যন্ত শুভ তাই মঙ্গলের এই স্থান পরিবর্তন আগামী দিনে শুভ মুহূর্ত নিয়ে আসবে বলেই মনে করা হয়।

অভিজিৎ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল
অভিজিৎ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল

মঙ্গল গ্রহের এই স্থান পরিবর্তন এর ফলে আটকে থাকা কাজ পূর্ণ হবে। জীবনে আসবে ইতিবাচক শক্তি। আপনি আগামী দিনে সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন অনেকটাই। কিন্তু সমস্ত রাশি নয়, মাত্র হাতেগোনা কয়েকটি রাশি এই স্থান পরিবর্তনের ফলে উপকৃত হবে।

মেষ রাশি: মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক-জাতিকারা আগামী দিনে ক্যারিয়ার এবং ব্যবসাকে অনেক এড়িয়ে নিয়ে যেতে পারবেন। সহকর্মী এবং উর্ধ্বতনের কাছ থেকে প্রশংসা পাবেন আপনারা। পদোন্নতির জন্য আপনাকে নির্বাচন করা হতে পারে। প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা রয়েছে। সবকিছু যেহেতু ভালো তাই আগামীদিনের মানসিক তৃপ্তি পাবেন আপনি।

সিংহ রাশি: বহুদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসার কারণে দূরে ভ্রমণ করার যোগ রয়েছে। প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে পারবেন যা আগামী দিনে লাভজনক প্রমাণিত হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে বিনিয়োগ এবং সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতি হবে। আপনার চেষ্টা পেশাগত এবং ব্যক্তিগত ক্ষেত্রেই সাফল্য পাবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe