...
...
Next Story

Mangal Gochar: টেনশন শেষ! বৃষ, মিথুন সহ একঝাঁক রাশির সুসময় আসছে, কী বলছে জ্যোতিষমত?

মঙ্গলের উদয়ের ফলে একঝাঁক রাশি লাভ পেতে পারে।

Published on: Apr 6, 2026, 17:01:03 IST
Advertisement

গ্রহদের মধ্যে মঙ্গলকে সেনাপতি হিসাবে ধরা হয়। এই সেনাপতি মঙ্গলের কৃপায় একাধিক রাশির ভাগ্যে আসে সুসময়। আবার বহু সময়ই মঙ্গলের প্রভাবে জীবনে নানান দিক থেকে নেতিবাচকতা ছড়ায়। ১৮ এপ্রিল মীন রাশিতে উদিত হতে চলেছেন মঙ্গল। এই মঙ্গলকে ভূমি, শৌর্য, ক্রোধের কারক বলে মনে করা হয়। মঙ্গল উদিত হলে তার ইতিবাচক প্রভাব সবের ওপর পড়ে। ১৮ এপ্রিল রাত ১ টা ৫২ মিনিটে মঙ্গল মীন রাশিতে উদিত হতে চলেছেন। তারফলে একাধিক রাশির ভাগ্যে সৌভাগ্যের যোগ আসতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলের উদয়ের ফলে, লাকি রাশিদের মধ্যে কার ভাগ্যে কী প্রাপ্তি দেখে নিন।

মঙ্গলের গোচরের ফলে লাভ কারা পাবে, দেখে নিন
মঙ্গলের গোচরের ফলে লাভ কারা পাবে, দেখে নিন

ধনু

এই সময়কাল ধনু রাশির জন্য খুবই ভালো। কেরিয়ারে নতুন কোনও দায়িত্ব পেতে পারেন। তারফলে আপনার পরিচিতিতে নতুন একটা অধ্যায় যুক্ত হবে। সম্পত্তি বা গাড়ি, বাড়ি কেনার সম্পর্কিত কোনও সুখবর পেতে পারেন এই সময়। পরিবারের সহায়তা সব দিক থেকে পাবেন। তবে, রাগ, অভিমানের ওপর নিয়ন্ত্রণ রাখুন। পারিবারিক কোনও বিবাদ এসে উপস্থিত হতে পারে। তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না।

বৃষ

বৃষ রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে লাভ পাবেন। আপনার আর্থিক রোজগার আর লাভের স্থানে উদিত হবেন বৃষ। বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন। চাকরিরতদের জন্য প্রমোশন বা বেতনবৃদ্ধির যোগ রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এই সময় কথাকাটাকাটি হতে পারে।খরচা বাড়তে পারে। স্বাস্থ্য নজরে রাখুন।

মিথুন

মিথুন রাশির জন্য এই গ্রহের উদিত হওয়া খুবই লাভের। মঙ্গল, আপনার রাশিতে কর্মভাবে উদিত হতে চলেছেন। কেরিয়ারের উন্নতির খাতে এই সময়কাল আপনাদের জন্য খুবই লাভদায়ী হতে চলেছে। নতুন চাকরি, ব্যবসায় সুযোগ পেতে পারেন। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি হতে পারে। কাজের চাপ এই সময় পড়তে পারে। মানসিক ঝামেলা থেকে খানিকটা ক্লান্তি অনুভব করতে পারেন। সিনিয়র কারোর সঙ্গে ঝগড়া থেকে দূরে থাকুন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks