Lucky Zodiac Signs: মঙ্গল, শুক্র একসঙ্গে কৃপার মেজাজে! নভেম্বর ২০২৫-এই কপাল খুলবে কুম্ভ সহ ৩ রাশির
নভেম্বরেই শুক্র ও মঙ্গলের বিরল যুতি। কবে রয়েছে? কবে থেকে ভাগ্য খুলবে ৩ রাশির!
বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গলদেব ও শুক্রদেবের মাহাত্ম্য রয়েছে বিশেষভাবে। বহু রাশির জাতক জাতিকার জীবনে এই মঙ্গলদেবের প্রভাব বেশ তাৎপর্যপূর্ণ। এই মঙ্গলদেব ও শুক্রদেব এবার খেলা ঘোরাতে চলেছেন। তাঁরা ২৬ নভেম্বর তৈরি করতে চলেছেন এক যুতি। তার ফলে জ্যোতিষমতে, একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। নভেম্বর মাসে মঙ্গল ও শুক্রের যুতির ফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি?

কুম্ভ
মঙ্গল ও শুক্রের যুতির ফলে ২৬ নভেম্বর থেকে ভালো সময় শুরু হতে চলেছে কুম্ভ সহ একঝাঁক রাশির। এই সময় আর্থিক দিক থেকে শুভ যোগ রয়েছে। কোনও লগ্নি থেকে লাভ পেতে পারেন। ব্যবসায় ভালো ডিল হবে। আপনার আর্থিক উন্নতি থেকে সময় ভালো।
( বুধের নক্ষত্রে মঙ্গলের প্রবেশ, ১৯ নভেম্বর থেকে কপাল খুলবে বহু রাশির)
(Rash Purnima 2025 Tithi:আজ কখন থেকে পড়ছে ২০২৫ কার্তিক পূর্ণিমা? ব্রহ্ম মুহূর্তের সময়কাল দেখে নিন )
( বিপক্ষে SA:WCতে রানে ফিরলেন শফালি,স্কোর কত? 'A'র বিরুদ্ধে পন্থের দুরন্ত কামব্যাক)
মীন
আপনাদের জন্য এই সময় লাভ আসবে। নানান দিক থেকে এই যুতি আপনাদের ভালো ফল দিতে পারে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। কর্মস্থলের কারণে কোথাও যাত্রা করতে পারেন। ফলে কাজের সূত্রে যাত্রার যোগ রয়েছে। প্রতিযোগিতার পরীক্ষায় সাফল্য পেতে পারেন। আত্মবিশ্বাস হু হু করে বাড়তে পারে। কোনও প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পারে। কেরিয়ারে নতুন উচ্চতা আসবে। অনেক মনস্কামনা পূরণ হবে।
(How to keep lemon fresh: লেবু দীর্ঘদিন তাজা রাখার সিক্রেট জানেন? সহজ ঘরোয়া টিপসই মাত করবে!)
তুলা
মঙ্গল শুক্রের সংযোগ, তুলা রাশির জন্য ফলদায়ী হবে। হঠাৎ করে হাতে আসতে পারে টাকা। আত্মবল আসবে। সব কাজে সাফল্যের যোগ রয়েছে। কোনও বড় কাজ বা প্রজেক্ট আসতে পারে আপনার হাতে। নতুন চাকরি, গাড়ি, সম্পত্তি পেতে পারেন। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে পেতে পারেন স্বস্তি। ফলত নানন দিক থেকে সুখের সময় আসন্ন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
E-Paper

